তামিম-ইমন জুটি এশিয়া কাপের ট্রাম্প কার্ড!

এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিং জুটি হবে দলের সবচেয়ে বড় ভরসা। আর যার মূল কারিগর হবেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। কারণ আগ্রাসী ব্যাটিংয়ে শুরুতেই আধিপত্য বিস্তার করতে বেশ পটু এই দুই ব্যাটার।

এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিং জুটি হবে দলের সবচেয়ে বড় ভরসা। আর যার মূল কারিগর হবেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। কারণ আগ্রাসী ব্যাটিংয়ে শুরুতেই আধিপত্য বিস্তার করতে বেশ পটু এই দুই ব্যাটার।

বর্তমান সময়ের টি-টোয়েন্টি ক্রিকেটের মূলমন্ত্র ঝড়ের গতিতে রান তোলা। আর বাংলাদেশ সে জায়গায় ঢের পিছিয়ে। তবে আশার আলো দেখাচ্ছেন হাতেগোনা কিছু ক্রিকেটার। বিশেষ করে বাংলাদেশের বর্তমান ওপেনিং জুটি এক্ষেত্রে বড় অবদান রাখছে।

এ বছরে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন দুই ওপেনারই বেশ ছন্দে রয়েছেন। তামিম ১১ ম্যাচ খেলে রান করেছেন ৩১০ রান। ৩১ গড়ের সাথে স্ট্রাইক রেট ১৫০ এর ওপরে। অন্যদিকে ইমনও কম যান না। ১০ ম্যাচে ৩১.৬৬ গড়ে করেছেন ২৮৫ রান। তবে তাঁর ১৫৯ স্ট্রাইক রেটের ধারেকাছে নেই আর কেউ।

শুধু তাই নয়, এ বছরে খেলা নয় টি-টোয়েন্টিতে তাঁদের জুটি থেকে এসেছে ২৪৪ রান। এটাই মূলত এ বছরে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রান। আর যার স্ট্রাইক রেটটা ১৫৪.৪৩। এই দু’জনের বিশেষত্ব দ্রুত রান তুলতে পারা, আধুনিক টি-টোয়েন্টির চাহিদা অনুযায়ী পাওয়ার ক্রিকেট খেলা। যতক্ষণ তাঁরা ক্রিজে থাকেন রানের চাকা গতির সাথেই ঘুরতে থাকে।

এবারের এশিয়া কাপ হবে আরব আমিরাতে। আবুধাবির কন্ডিশন বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা দেয়। তবে ইমন-তামিমরা বোলারদের উপর ডমিনেট করে খেলতে সিদ্ধহস্ত। উইকেট যাই হোক আক্রমণই শেষ কথা, দুই ব্যাটারেরই মূলমন্ত্র এটাই। তাই তো এই জুটির আগ্রাসী শুরুটাই ম্যাচের লাগাম বাংলাদেশের হাতে নিয়ে আসবে।

তবে সমস্যার জায়গাও অবশ্য আছে। দুজনের জুটিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস এসেছে মাত্র একবারই, সেটা আবার ১১০ রানের। এছাড়া মাত্র দুই বার পার হয়েছে ৩০ এর গণ্ডি। মূলত ছন্দে থাকলেও খুব কম সংখ্যক ম্যাচেই একসাথে জ্বলে উঠেছেন।

তবে সব ছাপিয়ে দুজনের জুটি থিতু হয়ে গেলে প্রতিপক্ষের জন্য তা বিপজ্জনকই হবে। সেই সাথে টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা বজায় রাখতে পারেলে বাংলাদেশের সম্ভাবনা থাকবে ভালো কিছু করার। তাই তো এশিয়া কাপের মঞ্চে ব্যাটিং অর্ডারে এই জুটি হতে পারে তুরুপের তাস।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link