সিমন্সের জায়গায় আসছেন ট্রট?

একদিকে মাঠের ব্যর্থতা, অন্যদিকে প্রধান কোচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। বাংলাদেশের ক্রিকেটে নতুন করে অস্থিরতার হাওয়া বইছে। যে ওয়ানডে ফরম্যাট একসময় ছিল দলের সবচেয়ে বড় শক্তির জায়গা, সেই ফরম্যাটেই এখন ধারাবাহিক জয় খুঁজে পাচ্ছে না দল। আর তাতেই স্বাভাবিকভাবেই আলোচনায় কোচিং পরিকল্পনাও। এমন পরিস্থিতিতে ফিল সিমন্সের অধ্যায় কি শেষ হতে চলেছে? আর যদি তাই হয়, তাঁর জায়গায় কি দেখা যেতে পারে ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটার জোনাথন ট্রটকে?

একদিকে মাঠের ব্যর্থতা, অন্যদিকে প্রধান কোচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। বাংলাদেশের ক্রিকেটে নতুন করে অস্থিরতার হাওয়া বইছে। যে ওয়ানডে ফরম্যাট একসময় ছিল দলের সবচেয়ে বড় শক্তির জায়গা, সেই ফরম্যাটেই এখন ধারাবাহিক জয় খুঁজে পাচ্ছে না দল। আর তাতেই স্বাভাবিকভাবেই আলোচনায় কোচিং পরিকল্পনাও। এমন পরিস্থিতিতে ফিল সিমন্সের অধ্যায় কি শেষ হতে চলেছে? আর যদি তাই হয়, তাঁর জায়গায় কি দেখা যেতে পারে ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটার জোনাথন ট্রটকে?

নতুন প্রধান কোচ হিসেবে ট্রটকে পছন্দের তালিকায় রেখেছে বোর্ড। তাঁর সঙ্গে আলোচনা এগিয়েছে বলেও খবর রয়েছে। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের কোচিং সেটআপে পরিবর্তনের সম্ভাবনা জোরালো!

২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের দায়িত্ব নেন ফিল সিমন্স। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা থাকায় তাঁকে ঘিরে প্রত্যাশাও ছিল যথেষ্ট। বিশেষ করে দলের ব্যাটিংয়ের দুর্বলতা কাটিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ে তোলার প্রত্যাশা করেছিলেন সমর্থকেরা।

কিন্তু সময় যত গড়িয়েছে, প্রত্যাশার সঙ্গে পারফরম্যান্সের ব্যবধান ততই বেড়েছে। ওয়ানডেতে সিমন্সের অধীনে ৩২ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় মাত্র ১১টি, বিপরীতে হার ২১টি! সবশেষ টানা নয় ম্যাচে জয়হীন থাকার বিষয়টিও দুশ্চিন্তার কারণ। তবে সব ব্যর্থতার দায় কি কেবল একজন কোচের? এটাও একটা বড় প্রশ্নের জায়গা!

জোনাথন ট্রট ২০২২ সালে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে চমক দেখায় আফগানিস্তান। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা করে নেয় সেমিফাইনালে।

বিসিবি সভাপতি তামিম ইকবালের বক্তব্য থেকেই মূলত শুরু হয় এই আলোচনা! তবে সরাসরি কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি। বরং তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, সিমন্সের পারফরম্যান্স নিয়ে বোর্ডের নিজস্ব মূল্যায়ন রয়েছে।

২২ নভেম্বর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানান, চলমান সিরিজের মধ্যে কোচের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চান না তিনি। তবে নিজের কিছু মতামত রয়েছে এবং ভবিষ্যতে অনেক কিছুই দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তামিমের বক্তব্যের সারমর্ম ছিল, সিরিজ চলাকালে বাংলাদেশ দলের প্রতি সম্মান রেখেই তিনি এ বিষয়ে নীরব থাকতে চান। সময় হলে সবাই বিষয়টি জানতে পারবেন।

অন্যদিকে, সিমন্স জানিয়েছেন, তাঁর চুক্তি কিংবা ভবিষ্যৎ নিয়ে বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। উল্লেখ্য, তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

বাংলাদেশ ক্রিকেটের একটি প্রবণতা মাঝেমধ্যেই চোখে পড়ে। কোনো বড় টুর্নামেন্ট কিংবা মেজর ইভেন্ট সামনে এলেই কোচের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। গুরুত্বপূর্ণ কোনো টুর্নামেন্টের আগে এমন সিদ্ধান্ত দলের প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলে, সেটি ভেবে দেখার প্রয়োজন।

ফিল সিমন্স থাকবেন, নাকি জোনাথন ট্রটের মতো নতুন কেউ দায়িত্ব নেবেন, সেটি সময়ই বলে দেবে। কিন্তু বাংলাদেশ কি বারবার কোচ পরিবর্তনের চক্র থেকে বেরিয়ে এসে একটি স্থায়ী ও কার্যকর ক্রিকেটীয় পরিকল্পনার পথে হাঁটতে পারবে? নাকি প্রতিটি মেজর ইভেন্টের আগে নতুন কোচ খোঁজার গল্পই হয়ে থাকবে আমাদের ক্রিকেটের পরিচিত চিত্র!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

Share via
Copy link