ভারত পাকিস্তান ম্যাচের টস নাটকীয়তা!

টসে কয়েন কোন দিকে পড়েছিল, সেটা এখন সবাই জানে। ভুলটা ছিল ছোট, আর শুধরে যেতেও সময় লাগেনি। শুধু একজনকে মুখ ফুটে বলতে হয়েছিল, ‘একবার ভালো করে দেখুন।’ ক্রিকেটে অনেক বড় বড় ভুলের গল্প হয়, এটা তেমন নয়। এটা এমন এক ভুলের গল্প, যেখানে কেউ হারেনি, কাউকে দোষও দিতে হয়নি। মুদ্রার এপিঠ-ওপিঠ নিয়ে যত তর্কই হোক, শেষমেশ সত্যটা উঠে এসেছে ঠিক জায়গাতেই।

ম্যাচ রেফারিও মানুষ, আর মানুষ মাত্রই ভুল করে। দোহায় ভারত এ আর পাকিস্তান এ-র ম্যাচের আগে সেই সহজ কথাটাই আরেকবার মনে করিয়ে দিল একটা কয়েন।

তিলক ভার্মা কয়েন ছুড়লেন, পাকিস্তানের অধিনায়ক আব্দুল সামাদ কল দিলেন হেডস। ঘুরতে ঘুরতে কয়েনটা এসে থামল দুই অধিনায়কের ঠিক মাঝখানে। রেফারি নিয়ামুর রাশিদ কাছে গিয়ে একবার দেখলেন, তারপর উপস্থাপকের দিকে ফিরে  বললেন,  টস জিতেছে ভারত। সামাদের মনে তখনই খটকা লাগল, তিনি নিজেই ঝুঁকে কয়েনটা দেখে নিলেন, তারপর মাইক্রোফোনের সামনে বললেন,  ‘হেডস।’

রেফারি আরেকবার দেখলেন, ভুলটা বুঝতে পারলেন, আর কথাটা শুধরে নিলেন। টস জিতেছে পাকিস্তান। পুরো দৃশ্যটা ক্যামেরায় ধরা ছিল বলে খবরটা দ্রুত ছড়িয়ে গেল। ভারত-পাকিস্তান ম্যাচে বল গড়ানোর আগেই গল্প জমে ওঠা নতুন কিছু নয়, তবে এই গল্পে কোনো খলনায়ক নেই। ইচ্ছে করে কেউ কিছু করেনি, এক মুহূর্তের চোখের ভুল ছিল, যা পরের মুহূর্তেই মিটে গেছে।

টস জিতে সামাদ ব্যাটিং বেছে নিলেন। জানালেন, উইকেট একটু শুকনো, তাই আগে ব্যাট করাই তাঁর কাছে ভালো মনে হয়েছে। মাজ সাদাকাতসহ দলের ব্যাটার-বোলারদের ওপর ভরসা রাখলেন, আশা করলেন ম্যাচটা হবে জমজমাট। একাদশেও কোনো পরিবর্তন আনেননি।

টসে কয়েন কোন দিকে পড়েছিল, সেটা এখন সবাই জানে। ভুলটা ছিল ছোট, আর শুধরে যেতেও সময় লাগেনি। শুধু একজনকে মুখ ফুটে বলতে হয়েছিল, ‘একবার ভালো করে দেখুন।’ ক্রিকেটে অনেক বড় বড় ভুলের গল্প হয়, এটা তেমন নয়। এটা এমন এক ভুলের গল্প, যেখানে কেউ হারেনি, কাউকে দোষও দিতে হয়নি। মুদ্রার এপিঠ-ওপিঠ নিয়ে যত তর্কই হোক, শেষমেশ সত্যটা উঠে এসেছে ঠিক জায়গাতেই।

ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

Share via
Copy link