অভিষেক ঝড়ে ওয়ানডেতেও টি-টোয়েন্টির হাওয়া!

৪২ বলে ৭০ রান, ওয়ানডেতে এই ইনিংস দেখে কেউ ভুল করে ভাবতেই পারে, টি-টুয়েন্টি চলছে। কিন্তু নামটা যখন অভিষেক শর্মা, তখন হিসাবটা আর অদ্ভুত লাগে না। তিনি যখন খেলেন তখন মাঠে বলের উপর ঝড় কিংবা টর্নেডো সব একসাথে বয়ে যায়। ! 

৪২ বলে ৭০ রান, ওয়ানডেতে এই ইনিংস দেখে কেউ ভুল করে ভাবতেই পারে, টি-টুয়েন্টি চলছে। কিন্তু নামটা যখন অভিষেক শর্মা, তখন হিসাবটা আর অদ্ভুত লাগে না। তিনি যখন খেলেন তখন মাঠে বলের উপর ঝড় কিংবা টর্নেডো সব একসাথে বয়ে যায়। !

দোহায় পাকিস্তান এ-র ৩১৩ রানের জবাবে ভারত এ দলের শুরুটা মোটেও সুখের ছিল না। বৈভব সুরিয়াভানশি ফিরলেন ১১ রান করে, আয়ুশ বাদোনি রানের খাতাই খুলতে পারলেন না। চার ওভার শেষে ২৫ রানে দুই উইকেট নেই। অভিষেকও তখন নিজের চেনা রূপে ছিলেন না। আলী রাজার সামনে কখনো থমকে গেলেন, দেখে শুনে খেলতে হলো প্রতিটা বল।

অন্য প্রান্তে অধিনায়ক তিলক ভার্মা তখন লড়ছেন নিজের সঙ্গেই। বলের পর বল ডট, ব্যাটে বলের দেখা হচ্ছে না। অথচ ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে গেলে রান রেট তো সচল রাখতেই হয়। সেই ভার নিজের কাঁধে তুলে নিলেন অভিষেক।

সপ্তম ওভারে মোহাম্মদ ইমরান রানধাওয়া কে দিয়ে শুরু হলো ঝড়। তিনটি চার দুইটি ছক্কা, এক ওভারেই উঠল ২৪ রান। গ্যালারিতে তখন উন্মাদনা, ৩১ বলে ফিফটি ছুঁয়ে ব্যাট তুললেন, তারপর হাসান নাওয়াজকে পরপর দুই ছক্কায় উড়িয়ে দিলেন। দলের ৮১ রানের ৬০টাই তখন তাঁর একার। একজন মানুষ যেন পুরো ইনিংসটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন।

শেষটা অবশ্য মনের মতো হলো না। ১৬তম ওভারে আরেকটা ছক্কার খোঁজে গিয়ে ধরা পড়লেন আব্দুল সামাদের হাতে। ছয় চার আর ছয় ছক্কায় সাজানো ইনিংসটা থামল ৪২ বলে ৭০ রানে।

অভিষেক ফিরে গেলেন ঠিকই, কিন্তু যে গতি তিনি ধরিয়ে দিয়ে গেলেন, সেটা ধরে রাখার দায় এখন বাকিদের।

ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

Share via
Copy link