আলো-আঁধারের প্রতিটি পয়েন্টেই জাসপ্রিত বুমরাহ

স্রেফ পয়েন্ট সামলাচ্ছেন। সেই পজিশন, যেটা বরাবরই ভারতের জার্সিতে বেশি মানায় যুবরাজ সিং, মোহম্মদ কাইফ, সুরেশ রায়না বা রবীন্দ্র জাদেজাদের মতো অ্যাথলেটিক ফিল্ডারদের। ভারতের প্রধান ফাস্ট বোলারকে নয়।

দুবাইয়ের গরম সন্ধ্যায় জসপ্রিত বুমরাহ দাঁড়িয়ে আছেন পয়েন্টে। না, দৌড়ে আসছেন না, না তাঁর বিখ্যাত ইয়র্কার ছুঁড়ে দিতে তৈরি হচ্ছেন, এমনকি ছোট ছোট ভাঙা-ভাঙা রান-আপের ছায়া অনুশীলনও করছেন না। স্রেফ পয়েন্ট সামলাচ্ছেন। সেই পজিশন, যেটা বরাবরই ভারতের জার্সিতে বেশি মানায় যুবরাজ সিং, মোহম্মদ কাইফ, সুরেশ রায়না বা রবীন্দ্র জাদেজাদের মতো অ্যাথলেটিক ফিল্ডারদের। ভারতের প্রধান ফাস্ট বোলারকে নয়।

সেই পাকিস্তান ম্যাচেই প্রথম বৈধ বলেই ধরা দিলেন তিনি। সাইম আইয়ুব কাট করতে চাইলেন, সরাসরি চলে গেল বুমরাহর হাতে। বোলিং ক্যারিয়ারজুড়ে কোণ-গণিতের কারিগর বুমরাহ, এবার হয়ে গেলেন ক্যাচেরও রক্ষক।

দুই দিন পর, দুবাইয়ের আইসিসি একাডেমিতে আবার উঠল সেই মুহূর্ত। ফিল্ডিং কোচ টি দিলীপ ডেকে নিলেন তাঁকে এক ড্রিলে। বুমরাহ মজা করে বললেন, ‘আমি এখন তো পয়েন্ট ফিল্ডার হয়ে গেছি!’

তবুও, বুমরাহর গুরুত্ব শুধু ক্যাচ ধরা বা একমাত্র ফ্রন্টলাইন সিমার হওয়াতেই সীমিত নয়। এবার তাঁকে ব্যবহার করা হচ্ছে ভিন্নভাবে—আরও আক্রমণাত্মকভাবে। আমিরাতের বিপক্ষে তিন ওভার করলেন পাওয়ারপ্লেতে—২০১৬ সালের পর এই প্রথম। পাকিস্তানের বিপক্ষেও প্রথম ছয় ওভারের মধ্যে তিনটা ওভার চলে গেল তাঁর ঝুলিতে।

অধিনায়ক সুরিয়াকুমার যাদব জানিয়েছিলেন, পরিকল্পনা করেই বুমরাহর ভূমিকা পাল্টাচ্ছে দল, যাতে স্পিনারদের বাড়তি সময় দেওয়া যায়, যাতে স্পিনারদের নিয়ন্ত্রনে রাখা যায় ম্যাচ।

পরিকল্পনাটা শুধু উইকেট নয়; বরং প্রস্তুতিরও। বুমরাহকে আগেই খরচ করে হার্দিক পান্ডিয়া আর শিভাম দুবে-কে ডেথ ওভারগুলোতে অভ্যস্ত করানো হচ্ছে—বিশ্বকাপের আগে খুব দরকারি এক পরীক্ষা।

অবশ্য সবটাই মসৃণ নয় বুমরাহ। পাকিস্তানের বিপক্ষে তাঁর তিন ওভারে কেবল ১৬ রান এলেও, সেই সঙ্গে প্রথমবারের মতো তাঁদের কাছে দুটি ছক্কাও হজম করলেন, সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে। তারপরও ভারতের হিসাব সহজ, এই পরিকল্পনাতেই সহজ হতে চায় তাঁরা। টাইট ম্যাচে এই পরিকল্পনা ঝুঁকিপূর্ণ হলেও পিছ পা হতে চায় না তাঁরা।

ফিল্ডিং, বোলিং, রসিকতা কিংবা নতুন পরিকল্পনা—সব জায়গায় ছড়িয়ে আছেন বুমরাহ। একদিকে তিনি সবচেয়ে ডেকোরেটেড খেলোয়াড়, অন্যদিকে দলটার ভারসাম্যও তাঁর কাঁধে।

বোলার হিসেবে, পয়েন্টে ফিল্ডার হিসেবে, কিংবা নতুন ভূমিকা সফল করার মাধ্য হিসেব —অসংখ্য ভূমিকায় ভরসার প্রতীক। তিনি শুধু একজন বোলার নন, আলো-আঁধারের প্রতিটি পয়েন্টেই ভারতের নির্ভরতার আরেক নাম।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link