দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল পাকিস্তান!

ব্যাটে-বলে সমানে দাপট দেখাল পাকিস্তান। প্রথম ম্যাচে নাস্তানাবুদ হওয়ার পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল সালমান আলী আঘার দল। দক্ষিণ আফ্রিকাকে স্রেফ উড়িয়ে দিল তারা, প্রতিশোধ নিল কড়ায় গণ্ডায়।

ব্যাটে-বলে সমানে দাপট দেখাল পাকিস্তান। প্রথম ম্যাচে নাস্তানাবুদ হওয়ার পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল সালমান আলী আঘার দল। দক্ষিণ আফ্রিকাকে স্রেফ উড়িয়ে দিল তারা, প্রতিশোধ নিল কড়ায় গণ্ডায়।

গাদ্দাফি স্টেডিয়ামে এদিন টসে জিতে বোলিং বেছে নেয় স্বাগতিকরা। সেটাই যেন হয়ে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার দুঃস্বপ্ন। শাহিন আফ্রিদির সাথে একাদশে জায়গা বদল করেন সালমান মির্জা। তাঁর বোলিং সামলাতে না পেরে শুরুতেই কুপোকাত হয়ে যায় প্রোটিয়ারা। পাওয়ার প্লেতে টানা তিন ওভারে বোলিং করে শিকার করেন তিন উইকেট, ধসিয়ে দেন প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার।

উইকেট তোলার উৎসবে যোগ দেন নাসিম শাহ আর ফাহিম আশরাফ। নাসিমের দুই আর ফাহিম নিজের ঝুলিতে পুরেন চার শিকারকে। পেসারদের বোলিং তোপে মাথা নত করতে বাধ্য হয় সফরকারীরা, গুটিয়ে যায় মাত্র ১১০ রানে।

ঘরের মাঠে এই লক্ষ্যটা স্বাগতিকদের জন্য মামুলিই বটে। শাহিবজাদা ফারহান আর সায়িম আইয়ুব সময়ক্ষেপণ না করেই তা বুঝিয়ে দিলেন প্রতিপক্ষকে। প্রোটিয়া ব্যাটাররা যতটা খাবি খেয়েছে, বিপরীতে ততটাই স্বচ্ছন্দে ব্যাট করেছেন এই দুই ব্যাটার। ওপেনিং জুটি থেকেই আসে ৫৪ রান। ২৮ রান করে ফারহান বিদায় বললেও সায়িম থামার পাত্র নন। বাবর আজমকে সামনে রেখে তাণ্ডব চালালেন ব্যাট হাতে।

শেষপর্যন্ত অপরাজিত থাকলেন ৩৮ বলে ৭১ করে। ইনিংসের স্ট্রাইক রেট ছিল প্রায় ১৮৭। আর তাতেই নয় উইকেট এবং ৪১ বল হাতে রেখে বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান। এবার সামনে সিরিজ নির্ধারণী ম্যাচ। সেখানে নিজেদের এমন আধিপত্য নিশ্চয় ধরে রাখতে চাইবেন বাবর আজমরা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link