সাইফকে নিয়ে শঙ্কা জেগেছে!

এক, নয়, এক, বাংলাদেশের প্রিমিয়ার লিগে (বিপিএল) সাইফের শেষ তিন ম্যাচের স্কোরকার্ড। টানা তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন সাইফ, যেন ভুলে গেছেন ব্যাটিংটা। বিশ্বকাপের আগে যা বাড়াচ্ছে বড় রকমের দুশ্চিন্তা।

এক, নয়, এক, বাংলাদেশের প্রিমিয়ার লিগে (বিপিএল) সাইফের শেষ তিন ম্যাচের স্কোরকার্ড। টানা তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন সাইফ, যেন ভুলে গেছেন ব্যাটিংটা। বিশ্বকাপের আগে যা বাড়াচ্ছে বড় রকমের দুশ্চিন্তা।

ঢাকা ক্যাপিটালসের হয়ে ইনিংসের গোড়াপত্তনের দায়িত্ব পড়েছে সাইফের কাঁধে। দলের ব্যাটিং অর্ডার মূল স্তম্ভই ভাবা হচ্ছিল আসর শুরুর আগে। নিশ্চিত পক্ষে ঢাকাও তাঁকে ঘিরেই সাজিয়েছে বড় ধরনের পরিকল্পনা। তবে সাইফ সেই পরিকল্পনায় যেন জল ঢেলে যাচ্ছেন প্রতিনিয়ত।

নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে এক রান দিয়ে শুরু। সিলেট টাইটান্সের বিপক্ষে তো একেবারে অপরাধই করেছিলেন। ১৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৭ বলে নয় রানের ইনিংস খেলে ফিরেছেন সাজঘরে। আর শেষ সংযোজনটা চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে করা এক রান।

আত্মবিশ্বাস নেই, ব্যাটে আগ্রাসন নেই, ক্রিজে আসছেন দলকে বিপাকে ফেলে ফেরার পথ ধরছেন। এই সাইফ যেন বড্ড অচেনা। একটু পেছনে ফিরলেও শেষ কিছু ম্যাচের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়।

আর এটাই মূলত চিন্তায় ফেলছে বাংলাদেশকে। দলের ভাইস ক্যাপ্টেন সাইফ। প্রত্যাবর্তন পর গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন নিজ যোগ্যতায়। তবে সময়ের সাথে সাথে যেন মলিন হয়ে আসছে ব্যাটের সাথে তাঁর সম্পর্ক। রানখরার পাশাপাশি এপ্রোচটাও যে ঠিকঠাক নেই তাঁর।

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। দলের ব্যাটিং শক্তির বড় অংশ তিনি। এমন ব্যর্থতা চলতে থাকলে আত্মবিশ্বাস যে অনেক দূরে চলে যাবে তাঁকে ছেড়ে। যা বড় ধরনের বিপদে ফেলতে পারে বাংলাদেশকে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link