চমকপ্রদ স্ট্যাম্পিংয়ের নজীর ঈশান কিষাণের

স্মার্ট কিপিংয়ের অনন্য নজীর গড়লেন ঈশান কিষাণ। সামান্য ফাম্বল করেও শেষ পর্যন্ত স্টাম্পিং সম্পন্ন করেন কিষাণ। কৌশলটা বেশ চমকপ্রদ, যার কারণে তিনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে আলোচনার রসদ যুগিয়ে গেছেন। বিশেষ করে ১৩ রানে তিন উইকে হারানোর পর ৫৮ রানের জুটি গড়ে তখন বেশ দারুণ ভাবে ম্যাচে ফিরে এসেছিল সফরকারীরা।

যুক্তরাষ্ট্রের ইনিংসের ১২তম ওভারের শেষ বলে এই ব্যতিক্রমী আউটটি হয়। ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর করা একটি গুগলি অফ স্টাম্পের বাইরে পড়ে পুরোপুরি বিভ্রান্ত করে দেন মিলিন্দ কুমারকে।

বলের গতিপথ বুঝতে না পেরে ডানহাতি এই ব্যাটার উইকেট ছেড়ে বেরিয়ে আসেন। সুযোগটা কাজে লাগাতে মরিয়া ঈশাণ কিষাণ বলটি প্রথমে ঠিকভাবে ধরতে না পারলেও দ্রুত নিজেকে সামলে নেন ঈশান কিশান। মুহূর্তের মধ্যেই ফিরে এসে বেল ফেলে দেন তিনি, সম্পন্ন করেন স্টাম্পিং।

বাঁ হাত দিয়ে বলটা ধরে, তিনি ডান হাত দিয়ে বলটা হাতে নিয়ে স্ট্যাম্প ভাঙতে চান। কারণ, ডান হাত তখন স্ট্যাম্পের কাছে। কিন্তু, বল ডান হাতে না পৌছাঁনোয় তিনি বুকে ভর করে দুই হাত দিয়ে বল ধরে স্ট্যাম্প ভেঙে দেন। খালি চোখে দ্রুত দেখলে এটাকে শুরুতে তাঁর ফাম্বল মনে হবে, পরের ক্ষীপ্রতা আর কৌশল চোখের আড়ালেই রয়ে যাবে।

আউট হওয়ার আগে মিলিন্দ কুমার খেলেন ৩৪ বলে ৩৪ রানের ইনিংস। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও একটি ছক্কা। মিলিন্দের উইকেট পতনের পর ১২ ওভার শেষে যুক্তরাষ্ট্রের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭১ রান। জুটি ভাঙার পরই যুক্তরাষ্ট্র আবারও পায়ের নিচের মাটি হারায়। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতা দিয়ে ম্যাচ শুরু করেও, ম্যাচ জিততে বেগ পেতে হয়নি ভারতকে।

Share via
Copy link