বিশ্বকাপ শেষ হলেই বাংলাদেশের ব্যস্ততা শুরু!

আপাতত অবসর, কোথাও কিছুই নেই বাংলাদেশের জন্য। তবে বিশ্বকাপ শেষ হতে না হতেই আবারও তুমুল ব্যস্ততা অপেক্ষা করছে লিটন দাসদের জন্য। যার সূচনা হবে পাকিস্তানকে আতিথ্য দিয়ে। মার্চের ১২ তারিখ থেকেই যে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আপাতত অবসর, কোথাও কিছুই নেই বাংলাদেশের জন্য। তবে বিশ্বকাপ শেষ হতে না হতেই আবারও তুমুল ব্যস্ততা অপেক্ষা করছে লিটন দাসদের জন্য। যার সূচনা হবে পাকিস্তানকে আতিথ্য দিয়ে। মার্চের ১২ তারিখ থেকেই যে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

নানা নাটকীয়তা শেষে বিশ্বকাপে পা রাখা হয়নি বাংলাদেশের। আর সবাই যখন টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য লড়ে যাচ্ছে বাংলাদেশ সেখানে দর্শক। খেলোয়াড়দের টিভি সেটের সামনে বসে দেখতে হচ্ছে বাকিদের খেলা, আর পুড়তে হচ্ছে এক চাপা আক্ষেপের আগুনে।

তবে অচিরেই সেই আগুন নিভে যাবে। বিশ্বকাপ পর্ব শেষ হবে মার্চের আট তারিখ, এর ঠিক চার দিন পরেই মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রায় সাড়ে চার মাসের অবসর কাটিয়ে ওয়ানডে দল নিয়ে মাঠে নামবেন মেহেদী হাসান মিরাজ।

১২, ১৪, ১৬ তারিখে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ। এরপরই বাংলাদেশ ছাড়বে পাকিস্তান। যদিও এই দেখায় শেষ দেখা নয়। সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ করে আবার মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে পাকিস্তান। এটি আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এ বছরে তাই বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততা শুরু হতে যাচ্ছে পাকিস্তান সিরিজ দিয়েই। ২০২৫ সালে ওয়ানডেতে খুব একটা ভালো সময় কাটাতে পারেনি বাংলাদেশ। এবার সামনে ২০২৭ বিশ্বকাপ অভিযান। এর আগে নিজেদের ভালো করেই ঝালিয়ে নিতে চাইবেন মিরাজরা, যার শুরুটা হবে পাকিস্তানকে দিয়েই।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link