২০২৮ বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ!

বিশ্বকাপ না খেলেও ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিল বাংলাদেশ। মূলত র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদেই এমন সুযোগ পেল লিটন দাসরা। তাই তো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বসতে যাওয়া পরবর্তী বিশ্বকাপ নিয়ে চিন্তার অবসান হলো আগেভাগেই।

কোয়ালিফিকেশনের নিয়ম অনুযায়ী, এবারের বিশ্বকাপে সুপার এইট খেলা আট দলের সঙ্গে স্বাগতিক দুই দল এবং র‍্যাঙ্কিং থেকে আরও দুই দল সরাসরি খেলতে পারবে ২০২৮ বিশ্বকাপ।

এবারের বিশ্বকাপের সুপার এইটে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। অর্থাৎ এই আট দল নিশ্চিত করে ফেলেছে আগেভাগেই। অন্যদিকে অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে বিদায় বললেও স্বাগতিক দেশ হিসেবে তাদের জায়গাও ফিক্সড।

তবে এর মধ্যে স্বাগতিক দেশ নিউজিল্যান্ড সুপার এইটে ওঠায়, র‍্যাঙ্কিং থেকে দুইয়ের বদলে তিন দলের হাতে বিশ্বকাপের টিকিট যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড সরাসরি ঢুকে যাবে ১২ দলের তালিকায়।

প্রশ্ন আসতে পারে, এর মাঝে যদি র‍্যাঙ্কিং অদলবদল হয় তবে কী হবে? ৯ মার্চ পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। তাই র‍্যাঙ্কিংয়ে অদলবদল হওয়ার কোনো সুযোগও নেই। তাই তো বাংলাদেশের রাস্তা একেবারেই পরিষ্কার।

২০২৮ বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২০ দল। ১২ দল ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে, বাকি আট দল কোয়ালিফায়ার খেলে তবেই আসবে বিশ্বকাপের মঞ্চে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link