আফিফের ব্যাটে প্রত্যাশার দাবি মেটানো শতক!

ডিপ মিড উইকেট দিয়ে বাউন্ডারি হাঁকালেন, আফিফ হোসেন ছুঁয়ে ফেললেন তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার। শুধু তাই নয়, দাঁড়িয়ে থেকে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়লেন। আফিফের কাছে যেটা প্রত্যাশা ছিল, সেটাই যেন কড়ায় গণ্ডায় মিটিয়ে দিলেন। সেই সাথে বুঝিয়ে দিলেন এখনও তাঁকে জাতীয় দলের বিবেচনায় রাখা যায়।

ডিপ মিড উইকেট দিয়ে বাউন্ডারি হাঁকালেন, আফিফ হোসেন ছুঁয়ে ফেললেন তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার। শুধু তাই নয়, দাঁড়িয়ে থেকে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়লেন। আফিফের কাছে যেটা প্রত্যাশা ছিল, সেটাই যেন কড়ায় গণ্ডায় মিটিয়ে দিলেন। সেই সাথে বুঝিয়ে দিলেন এখনও তাঁকে জাতীয় দলের বিবেচনায় রাখা যায়।

সাউথ জোনের জন্য লক্ষ্যটা ছিল ২৬৬ রানের। আফিফ হোসেন ব্যাট হাতে নামলেন তিন নম্বরে। ৮২ রানে দুই উইকেট হারিয়েছে দল। প্রয়োজন ইনিংস মেরামতের। আফিফ সেটাই করলেন। সিঙ্গেল-ডাবলের সাথে সুযোগ বুঝে বাউন্ডারি হাঁকালেন। বল আর রানের মাঝে বজায় রাখলেন একটা সূক্ষ্ম ভারসাম্য।

ফিফটি এলো, দলের বিপদ তখন কেটে গেছে। তবুও ম্যাচ জিতিতেই মাঠ ছাড়ার ব্রত নিয়েছিলেন বোধহয়। তাই তো রানের দিকে না তাকিয়ে নিজের স্বাভাবিক খেলাটায় খেলে গেলেন। তবে শতক নিয়ে সন্দেহ ছিল, রান যে ফুরিয়ে এসেছে। সাউথ জোনের জয় ছাপিয়ে তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ওটাই। কাছে গিয়ে সেঞ্চুরি হাতছাড়া হবে না তো? এমন আশঙ্কা প্রবল হলো আরও, জিততে হলে দুই রান আর সেঞ্চুরির জন্য আফিফের দরকার চার রান।

তবে সব আশঙ্কার অবসান ঘটিয়ে সীমানার বাইরে বল পাঠিয়ে দিলেন। সেই সাথে শতকের ছোঁয়াও পেলেন। দিনশেষে সাত উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ল সাউথ জোন।

এবার আশা যাক জাতীয় দলের আলাপে। মাঝের সময়টাতে আফিফ নিজেকে হারিয়ে খুঁজেছেন। সবাই ধরেই নিয়েছিল, তিনি আর ফিরতে পারবেন চেনা রূপে। তবে বিপিএল দিয়ে নিজের হারানো সত্তা খুঁজে পেতে চাইলেন। নিরলস চেষ্টা করে গেছেন। ফলস্বরূপ বিসিএলের ওয়ানডে ফরম্যাটে প্রথম ম্যাচেই শতক।

জাতীয় দলে মিডল অর্ডার সমস্যা বহুদিন ধরেই। স্ট্রাইক রোটেট করা, সময়ের দাবি মেনে বাউন্ডারি আদায় করা—এসবে আফিফ সিদ্ধহস্ত। তবে সমস্যার জায়গাটা ঠিকঠাক পজিশন পান না। যেমন আজকে ব্যাট করেছেন তিন নম্বরে। লম্বা সময় ক্রিজে থেকেছেন, দলকে জিতিয়েছেন। জাতীয় দলে থাকাকালীন তাঁর পজিশন ছিল ছয়-সাত। সেখানে আফিফের মতো কোয়ালিটি ব্যাটারের জন্য নিজেকে মেলে ধরার রসদ থাকে না। যেমনটা আজকে করে দেখিয়েছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বাংলাদেশ দলের মিডল অর্ডারে বড় সমস্যার সমাধান হবেন এই আফিফ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link