বাহাতি পেসারদের মধ্যে সবার সেরা মুস্তাফিজ!

মুস্তাফিজুর রহমানের আরও এক রৌদ্রজ্জল দিন। কব্জির ভেলকি দেখিয়ে পাকিস্তান সুপার লিগে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখলেন আরু একবার। রানের প্রবল বর্ষণের দিনেও নিয়ন্ত্রত এবং শিকারী মেজাজ বজায় রাখলেন কাটার মাস্টার।

মুস্তাফিজুর রহমানের আরও এক রৌদ্রজ্জল দিন। কব্জির ভেলকি দেখিয়ে পাকিস্তান সুপার লিগে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখলেন আরু একবার। রানের প্রবল বর্ষণের দিনেও নিয়ন্ত্রত এবং শিকারী মেজাজ বজায় রাখলেন কাটার মাস্টার।

এদিন ম্যাচ মাঠে গড়ানো নিয়ে সংশয় ছিল। তবে সংশয়ের মেঘ সরে গেল ঠিকই। তবে কেড়ে নিয়ে গেল সাত সাতটি ওভার। অর্থাৎ ১৩ ওভারেই হবে ম্যাচের ভাগ্য নির্ধারণ।

রান তোলার মহোৎসব চলল ব্যাটারদের মাঝে। পারভেজ ইমনের ঝড়ের পর লাহোর কালান্দার্সের স্কোরবোর্ডে এলো  ১৮৫ রানের বিশাল সংগ্রহ। তবুও যেন জেতার জন্য যথেষ্ট পুঁজি, লাইনটা বলার নিশ্চয়তা তখনও আসেনি।

তবে মুস্তাফিজ সেই কাজটাকে সহজ করে দিলেন।প্রথম বল হাতে নিলেন ষষ্ঠ ওভারের মাথায়। এসেই তুলে নিলেন গত ম্যাচে সেঞ্চুরি করা গলার কাটা শাহিবজাদা ফারহানকে। মুস্তাফিজ বিষে নীল হয়ে তাঁকে ফিরতে হলো সাজঘরে। ওই ওভারে ফিজের খরচা মোটে পাঁচ রান।

শেষ দুই ওভারে একেবারে মুস্তাফিজসুলভ পরিসংখ্যান না থাকলেও মন্দ বলার উপায় নেই। বরং শেষ ওভারে সেট ব্যাটার শান মাসুদের উইকেট তুলে নিয়ে লাহোরের জয়ের রাস্তা পরিষ্কার করেছেন তিনি। তিন ওভারে ৩৭ রান খরচায় দুই শিকার বাগিয়ে নেওয়া মুস্তাফিজ আরও এক রেকর্ড গড়েছেন।

বাহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। ৪১৬ উইকেট নিয়ে সবাইকে ছাড়িয়ে সাফল্যের চূড়ায় এখন বাংলাদেশের মুস্তাফিজ। বাংলাদেশ থেকে পাকিস্তান, সবখানেই তাই এই কাটার মাস্টারের জয়জয়কার।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link