স্বরূপে ফেরার ইঙ্গিত দিলেন সাইফ!

চৈত্রের এক নির্জন দুপুর পার করছিলেন সাইফ হাসান। কোথাও কেউ নেই, নিজের ভেতরেও স্বস্তি নেই। তবে সেই দুপুর গড়িয়ে বিকেল হলো, গোধূলির রঙিন আলো এসে পড়ল তাঁর ব্যাটে। প্রস্তুতি ম্যাচে ১৩৩ রানের এক হার না মানা ইনিংস খেলে যেন ইঙ্গিত দিলেন, ধূসর সময় শেষ হয়েছে। নিউজিল্যান্ড সিরিজে নিজেকে স্বরূপে ফিরে পাওয়ার একটা আভাস দিয়ে গেলেন তিনি।

চৈত্রের এক নির্জন দুপুর পার করছিলেন সাইফ হাসান। কোথাও কেউ নেই, নিজের ভেতরেও স্বস্তি নেই। তবে সেই দুপুর গড়িয়ে বিকেল হলো, গোধূলির রঙিন আলো এসে পড়ল তাঁর ব্যাটে। প্রস্তুতি ম্যাচে ১৩৮ রানের এক হার না মানা ইনিংস খেলে যেন ইঙ্গিত দিলেন, ধূসর সময় শেষ হয়েছে। নিউজিল্যান্ড সিরিজে নিজেকে স্বরূপে ফিরে পাওয়ার একটা আভাস দিয়ে গেলেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে তুমুল ব্যস্ততা চলছে মিরপুরের হোম অব ক্রিকেটে। সেই ধারাবাহিকতায় দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি সারছেন লিটন-মিরাজরা। সেখানেই রানের বন্যা বইয়ে দিলেন সাইফ।

তানজিদ তামিমের সাথে ইনিংসের গোড়াপত্তন করতে এসেছিলেন সাইফ। ব্যাটপ্যাঁচের মধ্যে দিয়ে যাচ্ছেন। নিজেকে খোঁজার চেষ্টা করছিলেন মরিয়া হয়ে। তবে শুরু থেকেই যেভাবে ব্যাট চালিয়েছেন তাতে কে বলবে এই সাইফ ছন্দে নেই?

একের পর এক বল সীমানা ছাড়া হচ্ছে। কখনও এবাদতের বল গিয়ে পড়ছে গ্যালারিতে, কখনো সাইফউদ্দিনকে পুল করে ছক্কা হাঁকাচ্ছেন। আবার নাসুমদের পরীক্ষা নিয়েছেন। ছয়টি চার আর আটটি ছয় আদায় করে নিয়েছেন সাইফ।

শুধু বাউন্ডারি না, সিঙ্গেল-ডাবলে মনোযোগ রেখেছিলেন সাইফ। ভালো বলটাকে সমীহ করা, কিংবা একটু বাড়তি চেষ্টায় ঠেলে দিয়ে রান বের করার কাজটা ভালোভাবেই করেছেন। একেবারে কমপ্যাক্ট ইনিংস যাকে বলে, সাইফ সেটাই করে দেখিয়েছেন।

এর আগে অবশ্য সময়টা খুব বেশি অনুকূলে ছিল না তার। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিন ম্যাচ মিলিয়ে মাত্র ৫২ রান—সংখ্যাটা কোনোভাবেই একজন টপ অর্ডার ব্যাটারের পক্ষে স্বস্তির নয়। নয় ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে একটি মাত্র ফিফটি, সেটাও খুব বেশি আশার আলো জ্বালাতে পারেনি। তবুও আশ্চর্যভাবে, এখনও তাঁর ওপর ভরসা হারাচ্ছেন না নির্বাচকরা। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও জায়গা পেয়েছেন এই ডানহাতি ব্যাটার।

এক অর্থে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন সাইফ। কারণ টি-টোয়েন্টিতে মাঝে মাঝে ঝলক দেখালেও, ওয়ানডেতে তাঁর ব্যাট এখনও পুরোপুরি কথা বলেনি। তাই তো নিউজিল্যান্ড সিরিজই তাঁর জন্য শেষ একটা সুযোগ বলা যায়। আর সেটাকে যে সাইফ শতভাগ কাজে লাগাতে চান, সেটার একটা ঝলক এই ইনিংসটা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link