থরথর করে কাঁপছে পাকিস্তান

সিলেটের সকাল লেখা হল বাংলাদেশের নামে। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের জোড়া আঘাতে দ্বিতীয় দিনের শুরুতে রীতিমত কাঁপছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম সেশনে ২৪ ওভারে পাকিস্তান তুলতে পারে ৭৫ রান।

সিলেটের সকাল লেখা হল বাংলাদেশের নামে। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের জোড়া আঘাতে দ্বিতীয় দিনের শুরুতে রীতিমত কাঁপছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম সেশনে ২৪ ওভারে পাকিস্তান তুলতে পারে ৭৫ রান।

দিনের দ্বিতীয় ওভারেই আবদুল্লাহ ফজলকে ফিরিয়ে দেন তাসকিন। বাম পাশে ঝাপ দিয়ে উইকেটের পেছনে দারুণ এক ক্যাচ নেন লিটন দাস। আরেক ওপেনার আজান আওয়াইশকেও ফিরিয়ে দেন তাসকিন, তাঁর করা পরের ওভারেই। আচমকা বাউন্সে বিভ্রান্ত হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। ২২ রানের মধ্যে দুই ওপেনার সাজঘরে।

বাবর আজমের সাথে মিলে পাকিস্তানের অধিনায়ক শান মাসুস পরিস্থিতি সামলে নিতে চেয়েছিলেন। চিকি সিঙ্গেল-ডাবল আর সুযোগ বুঝে বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা সচল রাখছিলেন। তৃতীয় উইকেট জুটিতে ৩৮ রান আসার পরই তাঁদের লড়াই থেমে যায়।

আক্রমণে এসেই শান মাসুদকে ফিরিয়ে দেন মিরাজ। সৌদ শাকিল আবারও ব্যর্থ হলেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসের মত এবারও তাঁর উইকেট শিকার করেন মিরাজ। ৭৯ রানের মধ্যে চার ব্যাটারকে হারিয়ে ফেলে পাকিস্তান। ৩৭ রানে অপরাজিত থেকে পাকিস্তানের আশার আলো এখনও জ্বালিয়ে রেখেছেন বাবর আজম।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link