​স্ত্রীর টানেই বাংলাদেশ ছাড়ছেন শন টেইট?

ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন, জাতীয় দলের হাই প্রোফাইল চাকরি ছেড়ে ভারতের ঘরোয়া ক্রিকেটে যোগ দিতে পারেন তিনি। আর এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে রয়েছে এক পারিবারিক সমীকরণ।

নাহিদ রানা- তাসকিন আহমেদের বোলিংয়ে যিনি প্রতিনিয়ত ধার বাড়াচ্ছেন, সেই গতিদানব শন টেইট কি মেয়াদের আগেই বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন? ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন, জাতীয় দলের হাই প্রোফাইল চাকরি ছেড়ে ভারতের ঘরোয়া ক্রিকেটে যোগ দিতে পারেন তিনি। আর এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে রয়েছে এক পারিবারিক সমীকরণ।

টেইটের স্ত্রী ম্যাসুম সিংহা একজন ভারতীয়। মূলত জীবনসঙ্গীর নিজের দেশে স্থায়ীভাবে থাকার তাগিদেই নাকি টাইগারদের ডেরা ছাড়ার পথ খুঁজছেন এই কোচ।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (ক্যাব) এর কাছে ইতিমধ্যেই একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকার দিয়ে এসেছেন টেইট। সেখানে প্যানেল সদস্যরাও তাঁর ইন্টারভিউ নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করেছিলেন। কোচ হিসেবে প্যানেলটি তাকে নেওয়ার জোর সুপারিশ করলেও ক্যাব কর্তৃপক্ষ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

ক্যাবের এই দ্বিধার প্রধান কারণ তাদের বর্তমান কোচ লক্ষ্মী রতন শুক্লা। তার মেয়াদ শেষ হলেও সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ক্যাব চাইছে দলে ধারাবাহিকতা বজায় রাখতে।

​দ্বিতীয় বড় কারণটি হলো বিপুল অঙ্কের আর্থিক হিসাব-নিকাশ। টেইটের মতো হাই-প্রোফাইল একজনকে রাজ্যের সব বয়সের পেস ইউনিট দেখভালের দায়িত্বে আনতে ক্যাবকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে। এই আকাশচুম্বী খরচের হিসাব মেলাতেই আপাতত হিমশিম খাচ্ছে সংস্থাটি।

পারিবারিক টান বনাম পেশাদারিত্বের এই দোলাচলে শেষ পর্যন্ত কী ঘটে, তা সময়ই বলে দেবে। তবে টেইট যদি সত্যিই মাঝপথে বিদায় নেন, তবে তা যে আসন্ন বিশ্বকাপের আগে বাংলাদেশের পেস ইউনিটের জন্য এক বিরাট ধাক্কা হবে, তাতে কোনো সন্দেহ নেই।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link