ফুটবলের নব্য আঁতুরঘর ফ্রান্স!

এখন আর ব্রাজিল নয়, বরং ফ্রান্সই হয়ে গেছে ফুটবলার তৈরির মূল আঁতুরঘর। ইউরোপের এই দেশ যেন খেলোয়াড়দের জন্ম দেয় আর ছড়িয়ে দেয় বিশ্বের নানা প্রান্তে। এবার ফ্রান্সের স্কোয়াড ছাড়াও আরও ১১টি ভিন্ন ভিন্ন দেশের জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপে নামবেন ফ্রান্সে জন্ম নেওয়া ফুটবলাররা। 

এখন আর ব্রাজিল নয়, বরং ফ্রান্সই হয়ে গেছে ফুটবলার তৈরির মূল আঁতুরঘর। ইউরোপের এই দেশ যেন খেলোয়াড়দের জন্ম দেয় আর ছড়িয়ে দেয় বিশ্বের নানা প্রান্তে। এবার ফ্রান্সের স্কোয়াড ছাড়াও আরও ১১টি ভিন্ন ভিন্ন দেশের জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপে নামবেন ফ্রান্সে জন্ম নেওয়া ফুটবলাররা। 

ব্রাজিলের গলিতে গলিতে তারকা ফুটবলারের জন্ম হওয়া আর ইউরোপের নানা দেশের ক্লাবে ছড়িয়ে পড়া নিয়ে বিশ্বজুড়ে আলোচনা কম হয় না। কিন্তু, এরই মাঝে অনেকটা নীরবে বিশ্ব ফুটবলের জন্য প্লেয়ার ফ্যাক্টরি বনে গেছে ফ্রান্স। ফরাসি যুব একাডেমিগুলোর নিখুঁত ও বিশ্বমানের দীক্ষায় তৈরি হওয়া ফুটবলাররা এখন বিশ্বমঞ্চের আসল চালিকাশক্তি হিসেবে এক অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে।

৪৮ দেশ নিয়ে হতে যাওয়া এবারের আসরে মোট অংশ নেবেন ১২৪৮ জন খেলোয়াড়। যাদের মধ্যে ৯৮ জনেরই জন্ম হয়েছে ফ্রান্সে। ইউরোপ আর আফ্রিকার নানা দেশের হয়ে বিশ্বজয়ের লক্ষ্যে নামা খেলোয়াড়দের অনেকেই ফ্রান্স ছেড়েছেন নিজেদের পুর্বপুরুষদের টানে। আবার অনেকের আছে দ্বৈত নাগরিকত্ব। 

পরিসংখ্যানে চোখ রাখলে ফরাসিদের এই খেলোয়াড় তৈরির সাম্রাজ্য দেখে চোখ কপালে উঠতে বাধ্য। ফ্রান্সের নিজেদের স্কোয়াডের ২৩ জন বাদে বাকি ৭৫ জন খেলছেন অন্য ১১টি দেশের হয়ে। যার মধ্যে আলজেরিয়ার জার্সিতে সর্বোচ্চ ১৩ জন, হাইতির হয়ে ১২ জন, কঙ্গোতে ১১ জন এবং সেনেগালের জার্সিতে লড়বেন দশ জন ফরাসি।

এখানেই শেষ নয়, আইভরি কোস্টে আট জন, তিউনিসিয়ায় সাত জন, সাম্প্রতিক সময়ে পরাশক্তি হয়ে ওঠা মরক্কোয় ছয় জন এবং ঘানা ও কেপ ভার্দেতে আছেন তিন জন করে। এমনকি মিশর ও স্পেনের মতো দেশের স্কোয়াডেও একজন করে আছেন ফ্রান্সের বিখ্যাত ক্লেয়ারফন্টেন-সহ অন্যান্য বিশ্বমানের যুব একাডেমি থেকে উঠে আসা প্রতিভারা। 

ফ্রান্স এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল। ২০১৮ সালে বিশ্বকাপ জেতা দেশটি স্বপ্ন দেখছে টানা তৃতীয়বারের মতো ফাইনালে পা রাখার। নিজেরা শক্তিশালী দল গড়ার পাশাপাশি, স্পেনের অ্যামেরিক লাপোর্তে কিংবা আলজেরিয়ার রিয়াদ মাহরেজ-লুকা জিদানদের মাধ্যমে বিশ্বের নানা দেশকে জুগিয়ে যাচ্ছে প্রতিভাবান ফুটবলার। 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link