দারুণ জয়ে বিশ্বকাপ শুরু কোরিয়ার!

প্রথমার্ধে একের পর এক সুযোগ পেলেও দক্ষিণ কোরিয়ার দুর্বল ফিনিশিং বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু, দ্বিতীয়ার্ধে সেই ভুল আর করেনি দলটি।

পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লিখলো দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপের প্রথম দিনে চেক রিপাবলিকের বিপক্ষে বহুমূল্য নানা সুযোগ মিসের দিনে শেষ পর্যন্ত তারা মাঠ ছাড়লো ২-১ গোলের জয় নিয়ে।

দুই দলই ৩-৪-৩ ফর্মেশন নিয়ে ম্যাচ শুরু করলেও প্রথমার্ধের বল দখলের লড়াইটা নিজেদের আয়ত্তে রেখেছিল দক্ষিণ কোরিয়া। শক্তিশালী মিডফিল্ডের সুবাধে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে এশিয়ার পরাশক্তিটি। কিন্তু, দুর্বল ফিনিশিংই একমাত্র বাধা হয়ে দাঁড়ায়।

৩৭ আর ৩৮ মিনিটে পরপর দুইবার দারুণ সুযোগ পেলেও সন হিউং মিনের শট গোলপোস্টের বাইরে দিয়েই পার হয়ে যায়। চেক রিপাবলিক তুলনামূলক কম সুযোগ পেলেও সেগুলোকে গোলে রূপান্তর করতে পারেনি তারাও।

দক্ষিণ কোরিয়ার চেয়ে আক্রমণ করার সুযোগ কম পেলেও দ্বিতীয়ার্ধে গল্পটা বদলে দেয় চেক রিপাবলিক। লম্বা থ্রো ইন থেকে ৫৯ মিনিটে অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি দারুণ হেডে বল জালে জড়ান। পিছিয়ে পরলেও ম্যাচে ফিরতে সময় দেয়নি কোরিয়া। ৬৭ মিনিটে গোলরক্ষক আর ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে স্পর্শ করান হোয়াং ইন-বিওম।

৭৭ মিনিটে চেক রিপাবলিক আবার গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি। কিন্তু, তিন মিনিটের মাথায় বা পায়ের নিখুঁত স্পর্শে ও হিয়ন-গিউ ২-১ গোলে এগিয়ে দেন কোরিয়াকে। ম্যাচের বাকি সময়ে আর বল জালে জড়াতে পারেনি কেউ।

প্রথমার্ধে একের পর এক সুযোগ পেলেও দক্ষিণ কোরিয়ার দুর্বল ফিনিশিং বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু, দ্বিতীয়ার্ধে সেই ভুল আর করেনি দলটি। দর্শনীয় দুই গোলে কোরিয়া নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করলো দারুণ এক জয়ে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link