ছয় মিনিটেই নেভেসের লক্ষ্যভেদ!

প্রথম গোলের দেখা পেতে পর্তুগালের সময় লাগল মাত্র ছয় মিনিট। জোয়াও নেভেসের মাথার নিখুঁত কাজ, তাতেই ডিআর কঙ্গোর জাল কাঁপিয়ে দিল পর্তুগাল।

প্রথম গোলের দেখা পেতে পর্তুগালের সময় লাগল মাত্র ছয় মিনিট। জোয়াও নেভেসের মাথার নিখুঁত কাজ, তাতেই ডিআর কঙ্গোর জাল কাঁপিয়ে দিল পর্তুগাল।

পর্তুগাল এই ম্যাচে দাপট দেখাবে, তা তো জানা কথাই। র‍্যাঙ্কিংয়ে ৪১ নম্বর পিছিয়ে থাকা দল কতটুকুই বা রুখতে পারবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে? অবশ্য বিশ্বকাপে যেসব অঘটন ঘটছে, তাতে একটা শঙ্কা তো থাকেই।

তবে সেই শঙ্কা মাত্র ছয় মিনিটের মাথায় উড়িয়ে দিলেন নেভেস। পেড্রো নেতোর বানানো বল থেকে হেডেই জাল খুঁজে নেন। বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম গোলটা বুঝে নেন তিনি। আর পর্তুগালের জার্সিতে সংখ্যাটা এখন চার।

বাঁশি বাজার শুরু থেকেই অবশ্য কঙ্গোর রক্ষণভাগেই দাপিয়ে বেড়িয়েছে পর্তুগাল। চেপে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টাই করেছেন রোনালদোরা। তাই তো ফলাফল আসতেও খুব বেশি সময় লাগেনি। সুযোগ পেয়েও নেভেসও দেখিয়েছেন নিজের সক্ষমতা কতখানি।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link