মুনিওজের জাদুতে নকআউট পর্বে কলম্বিয়া

ফিফা বিশ্বকাপে গ্রুপ 'কে'-এর ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে কলম্বিয়া। পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করেও কঙ্গোর ডেডলক ভেঙে গোল পেতে তাদের ৭৬তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।

ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘কে’-এর ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে কলম্বিয়া। পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করেও কঙ্গোর ডেডলক ভেঙে গোল পেতে তাদের ৭৬তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।

ম্যাচের প্রথমার্ধ ছিল কলম্বিয়ার আক্রমণ আর ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসির অসাধারণ প্রতিরোধের লড়াই। খেলার ৭ম মিনিটে ড্যানিয়েল মুনোজের একটি শক্তিশালী হেড এমপাসি প্রতিহত করেন এবং ফিরতি বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

পরবর্তীতে ১১তম মিনিটে হামেস রদ্রিগেজের একটি দারুণ শটও এমপাসি কর্নারের বিনিময়ে রক্ষা করেন। প্রথমার্ধে কলম্বিয়ার নেওয়া মোটে ছয়টি শট রুখে দেন তিনি। ফলে গোল শুন্য স্কোরলাইনেই অর্ধ বিরতির হুইসেল বাজায় রেফারি।

দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ সামলানোর পাশাপাশি কাউন্টার অ্যাটাকের চেষ্টা করে কঙ্গো। ৫৪তম মিনিটে অ্যাক্সেল তুয়ানজেবে মাঝমাঠ থেকে আক্রমণে উঠে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে জোরালো শট নেয়। তবে তা গোলবারের ওপর দিয়ে চলে যায়।

অবশেষে ম্যাচের ৭৬তম মিনিটে স্কোরলাইনের অমাবস্যা কাটে। কঙ্গোর রক্ষণভাগ ভেঙে বক্সের ডান দিক থেকে দুর্দান্ত এক বাম পায়ের শট নেন ড্যানিয়েল মুনোজ। ফলে দীর্ঘ অপেক্ষা শেষে ১-০তে এগিয়ে যায় কলম্বিয়া।

এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই জয়ের ফলে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে দুই জয় নিশ্চিত করল কলম্বিয়া। এই সাফল্যের হাত ধরে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে আত্মবিশ্বাসের সাথে নকআউট পর্ব নিশ্চিত করল লুইস দিয়াজের দল।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link