চরম উত্তেজনা শেষে হাইতিকে উড়িয়ে দিল মরক্কো!

নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে হাইতির বিপক্ষে ৪-২ গোলের এক নাটকীয় জয় পেয়েছে মরক্কো। প্রথম থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণের যে চিত্র তুলে ধরে, তাতে দর্শক এক মুহূর্তের জন্যও চোখ ফেরাতে পারেননি।

নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে হাইতির বিপক্ষে ৪-২ গোলের এক নাটকীয় জয় পেয়েছে মরক্কো। প্রথম থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণের যে চিত্র তুলে ধরে, তাতে দর্শক এক মুহূর্তের জন্যও চোখ ফেরাতে পারেননি।

দশ মিনিটেই লেনি জোসেফের শট গোলরক্ষক ইয়াসিন বুনোর শরীরে লেগে জালে জড়ায়। হাইতির এই লিডেই জমে ওঠে ম্যাচ। এরপর ৩৯ মিনিটে মরক্কোকে সমতায় ফেরান আশরাফ হাকিমি। কিন্তু স্কোরলাইনের সাম্যাবস্থা বজায় থাকেনি চার মিনিটও। ৪৩ তম মিনিটে উইলসন ইসিডোর হাইতিকে আবারও এগিয়ে দেন।

কিন্তু ঠিক তার তিন মিনিট পর আবারও ম্যাচে ফেরে মরক্কো। ইসমাইল সাইবারি ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত ডান পায়ের শটে মরক্কোকে ২-২ সমতায় ফিরিয়ে আনেন। সাত মিনিটের ব্যবধানে তিনটি গোলের সাক্ষী হয় ফুটবলবিশ্ব।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় আধিপত্য বজায় রেখে একের পর এক আক্রমণ সাজায় মরক্কো। পাল্টা আক্রমণে হাইতিও তাদের রক্ষণভাগ সামলানোর পাশাপাশি লড়াই চালিয়ে যাচ্ছিল।

ম্যাচের ৭৮ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে সুফিয়ান রাহিমির ডান পায়ের শট হাইতির জাল খুঁজে নিলে প্রথমবারের মতো ৩-২ ব্যবধানে লিড নেয় মরক্কো।

​নাটকীয়তার শেষ তখনও বাকি ছিল। ৮৯ মিনিটে মরক্কো আবারও আক্রমণ শানিয়ে হাইতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। এই গোলটি দলের জয় নিশ্চিত করার পাশাপাশি ব্যবধান ৪-২ এ নিয়ে যায়। চরম উত্তেজনা ও নাটকীয়তা শেষে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জিতে গ্রুপ রানার আপ হয়েই নক আউট স্টেজে প্রবেশ করল আশরাফ হাকিমির দল।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link