এখনও মেসিই সেরা!

বুড়ো বয়সেও সবচেয়ে উজ্জ্বল নামটা লিওনেল মেসি। সেমিফাইনালিস্ট দলগুলোর সেরা পারফর্মারদের মধ্যে তিনিই সবচেয়ে উজ্জ্বল। বিশ্বকাপের মঞ্চটা যেন শুধুই তাঁর ব্যক্তিগত রাজ্যপাট।

বুড়ো বয়সেও সবচেয়ে উজ্জ্বল নামটা লিওনেল মেসি। সেমিফাইনালিস্ট দলগুলোর সেরা পারফর্মারদের মধ্যে তিনিই সবচেয়ে উজ্জ্বল। বিশ্বকাপের মঞ্চটা যেন শুধুই তাঁর ব্যক্তিগত রাজ্যপাট।

৩৯ বছর বয়স। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়েও দুর্দান্ত সব গোল, অ্যাসিস্ট, কী পাস কিংবা সুযোগ তৈরিতে আর্জেন্টিনার হয়ে পারফরম্যান্সের দিক থেকে একক আধিপত্য ধরে রেখেছেন মেসি। সেমিফাইনালের অন্য দলগুলোর তালিকায় একাধিক সেরা পারফর্মার থাকলেও, আকাশি-নীল জার্সিতে মেসিই যেন শেষ কথা।

একইভাবে স্পেনের গোলস্কোরার হিসেবে ওইয়ারসাবাল শীর্ষে থাকলেও, মাঠে ড্রিবলিংয়ের সৌন্দর্য ছড়াচ্ছেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। আর মার্ক কুকুরেয়ার নিখুঁত অ্যাসিস্টিং ক্ষমতা লা রোজাদের আক্রমণের শক্তির প্রধান ভিত্তি হয়ে উঠেছে। পাশাপাশি রদ্রিগেজের দুর্দান্ত সব ক্রস আর পেদ্রো পোরোর কি-পাসগুলো প্রতিপক্ষ রক্ষণকে বিধ্বস্ত করতে কার্যকর হয়ে উঠেছে এবার।

ফ্রান্স বিদায় নিলেও আলো ঠিকই ছড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলেরা। এদিকে থ্রি লায়ন্স শিবিরে হ্যারি কেন আর জুড বেলিংহ্যামের কাঁধে রয়েছে গোল করার বড় দায়িত্ব। মাঝমাঠ থেকে ডেক্লান রাইস খেলা নিয়ন্ত্রণ করছেন নিপুণভাবে। অ্যান্থনি গর্ডনের অ্যাসিস্ট আর এবেরেচি ইজির ড্রিবলিং ইংল্যান্ডের ফুটবলকে দিয়েছে গতির ছোঁয়া। ননি ম্যাডুয়েকের নিখুঁত ক্রসগুলো প্রতিপক্ষের ডি-বক্সে ইংলিশ আধিপত্য ছড়াতে কার্যকর ভূমিকা রাখছে এবার।

এরপরও এত সব পরিসংখ্যান ম্লান হয়ে যায় যখন স্ক্রিনে ভেসে ওঠে একজনের নাম। লিওনেল মেসি। যেন কোটি মানুষের স্বপ্ন এখনও তার পায়েই বন্দি। ফুটবল ইতিহাসের অবিসংবাদিত শ্রেষ্ঠ মহাতারকা তিনি।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link