প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও এমন কন্ডিশনে রান তোলা খুব সহজ কাজ নয়। সেই কঠিন কাজটাই দৃশ্যত খুব সহজ বানিয়ে দিলেন ঈশান কিষাণ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের ইনিংস দাড়িয়ে রইল এক ঈশানের ইনিংসের ওপর ভর করে।
ওপেনিংয়ে বড় দুই নাম বৈভব সুরিয়াভানশি ও অভিষেক শর্মা ব্যর্থ হয়েছেন। সেখান থেকে ভারতকে একটা দারুণ অবস্থানে নিয়ে যান ঈশান। তাঁর সাথে যোগ হন তিলক ভার্মা। চতুর্থ উইকেট জুটিতে এই দু’জন মিলে যোগ করেন ৯৪ রান।

রানের দিক থেকে ঈশান কিষাণই এগিয়ে ছিলেন, ৪৪ বল খেলে করেন ৮১ রান। ইনিংস ছিল নয়টি চার ও দু’টি ছক্বায় সাজানো। ভারতের স্কোরবোর্ড পুরোটা সময় জুড়ে সচল রেখেছিলেন তিনি।
তিলক ভার্মা ২৯ বলে ৬০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের বোলাররা তাঁকে আদৌ আউট করতে পারেননি। ভারতের স্কোর হয়ে ওঠে আকাশচুম্বি। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে শ্রেয়াস আইয়ারের দল করে ২১৯ রান।











