আর্জেন্টিনাকে বড় ধরনের শাস্তি দিল ফিফা!

ফাইনাল ম্যাচ হারার পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ায় ১০ ম্যাচ নিষিদ্ধ লিয়ান্দ্রো পারেদেস, সাত ম্যাচের জন্য নিষিদ্ধ নাহুয়েল মোলিনা! এখানেই শেষ নয়, আর্জেন্টিনার ঘরের মাঠে পরের দুই ম্যাচে থাকবে না পুরো গ্যালারিও। যার ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় আট মিলিয়ন ডলারেরও বেশি।

বিশ্বকাপ ফাইনালের হারের ক্ষত শুকানোর আগেই  বড় রকমের শাস্তি পেল আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচ হারার পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ায় ১০ ম্যাচ নিষিদ্ধ লিয়ান্দ্রো পারেদেস, সাত ম্যাচের জন্য নিষিদ্ধ নাহুয়েল মোলিনা! এখানেই শেষ নয়, আর্জেন্টিনার ঘরের মাঠে পরের দুই ম্যাচে থাকবে না পুরো গ্যালারিও। যার ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় আট মিলিয়ন ডলারেরও বেশি।

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সেই ঘটনায় আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও দলের কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। তদন্ত শেষে এবার কঠোর সিদ্ধান্ত জানিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ফলে আর্জেন্টিনার পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোতে তাকে দীর্ঘ সময় দর্শক হয়েই থাকতে হবে।

পারেদেসের পর সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা। তাকে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা এবং জরিমানা করা হয়েছে ৯০ হাজার ডলার। মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে এবং দিতে হবে ৩০ হাজার ডলার। একই ঘটনায় আর্জেন্টিনা দলের কর্মকর্তা রবার্তো আয়ালাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

ফাইনালের পরের সংঘর্ষে শুধু আর্জেন্টিনাই শাস্তি পায়নি। স্পেনের মিডফিল্ডার গাভিকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তার ওপরও আরোপ করা হয়েছে ৩০ হাজার ডলারের জরিমানা।

তবে ফিফার শাস্তির সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর। বিশ্বকাপ চলাকালীন একাধিক শৃঙ্খলাভঙ্গের ঘটনায় এএফএকে মোট তিন লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে একটি বিতর্কিত ব্যানার প্রদর্শনের ঘটনাও রয়েছে।

এই জরিমানার এক লাখ ডলার বৈষম্যবিরোধী পরিকল্পনায় বিনিয়োগ করতে হবে আর্জেন্টিনাকে। আরও ১ লাখ ডলারের শাস্তি আপাতত স্থগিত রাখা হয়েছে, তবে নির্দিষ্ট প্রবেশন পিরিয়ডে আবার কোনো শৃঙ্খলাভঙ্গ হলে সেটি কার্যকর হতে পারে।

 

এতেই শেষ নয়। নিজেদের পরবর্তী দুটি হোম ম্যাচে আর্জেন্টিনাকে স্টেডিয়ামের ধারণক্ষমতার মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে হবে। অর্থাৎ বিশ্বকাপের পর নিজেদের মাঠে সমর্থকদের বড় একটি অংশকে গ্যালারির বাইরে রেখেই মাঠে নামতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের। এখানেই বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবে দলটা। যা আনুমানিক আট মিলিয়ন ডলার।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link