আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ!

ব্যাটিং বিপর্যয়ে শঙ্কা জেগেছিল, বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে তো? তবে বোলাররা সেই শঙ্কা উড়িয়ে দিলেন আরও একবার। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে সেমিফাইনালে টিকিট বাগিয়ে নিল নিগার সুলতানা জ্যোতির দল।

ব্যাটিং বিপর্যয়ে শঙ্কা জেগেছিল, বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে তো? তবে বোলাররা সেই শঙ্কা উড়িয়ে দিলেন আরও একবার। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে সেমিফাইনালে টিকিট বাগিয়ে নিল নিগার সুলতানা জ্যোতির দল।

এদিন আগে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই হোঁচট খায়। দিলারা আক্তার রানের খাতা খোলার আগে বিদায় বলেন সুরকসা কোটের শিকার হয়ে। আট রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর থেকে নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ঘুরে দাঁড়ানোর প্রয়াস দেখা যায়।

বিপত্তি বাধে ৫২ থেকে ৫৫ রানের মধ্যে। এই তিন রান করতেই তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। একটা শঙ্কা উঁকি দেয়, ১০০ হবে তো? সেই রান যে তখন বহুদূরের স্বপ্ন। তখনই শারমিন আক্তার হাজির হন মঞ্চে। ৩১ বলে ৩৮ রানের দুর্দান্ত ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। ওটাই বাংলাদেশকে ১০৩ রানের সংগ্রহ এনে দেয়। আরব আমিরাতের হয়ে বল হাতে চার ওভারে ১১ রানের বিনিময়ে তিন উইকেট শিকার করেন সুরকসা।

জবাব দিতে নেমে নতুন বলে মারুফা আক্তারের ভেলকিবাজি। নিজের প্রথম ওভারেই আরও একবার শিকার করেন উইকেট। তাতেই জয়ের স্বপ্ন বিভোর হয়ে ওঠে বাংলাদেশ। এরপর বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একটু একটু করে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় জ্যোতিরা। ৩৮ রানের মধ্যেই ৫ উইকেট হারায় আরব আমিরাত। ম্যাচ তখন প্রবলভাবে দখলে নিয়েছে বাংলাদেশ।

৪ ওভারে মাত্র নয় রান খরচায় দুই উইকেট নেন মারুফা, জোড়া শিকার নাহিদা আক্তারেরও। তবে মাঝের সময়ে উইকেট তুলে আরব আমিরাতকে ধসিয়ে দেন রাবেয়া খান। চার ওভারে ১৪ রান দিয়ে শিকার করেন তিন উইকেট। ব্যস, তাতেই মাত্র ৬৯ রানেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশ তুলে নেয় ৩৪ রানের জয়। এই জয়ে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ। এবার মোকাবিলাটা ভারতের সঙ্গে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link