ওয়াইড বিতর্কই হারাল জাপানকে!

আম্পায়ারই ওয়াইড দিলেন, আবার ভারতের অধিনায়কের চাপে সেই ওয়াইড তুলেও নিলেন। প্রশ্ন হচ্ছে, যদি পরিবর্তন করতেই হয় তবে তিনি কি বুঝে ওয়াইড কল করলেন? ভারতের মান বাঁচাতেই কি এমন সিদ্ধান্ত নিলেন আম্পায়ার?

আম্পায়ারই ওয়াইড দিলেন, আবার ভারতের অধিনায়কের চাপে সেই ওয়াইড তুলেও নিলেন। প্রশ্ন হচ্ছে, যদি পরিবর্তন করতেই হয় তবে তিনি কি বুঝে ওয়াইড কল করলেন? ভারতের মান বাঁচাতেই কি এমন সিদ্ধান্ত নিলেন আম্পায়ার?

বৃষ্টির কারণে মাত্র পাঁচ ওভারেই ম্যাচ। বল হাতেই ভারতকে কোনঠাসা করে ফেলে জাপান। ৩২ রানেই থেমে যায় ভারতের ইনিংস। ব্যাট হাতে একটু সচেতন হলেই রূপকথার কোনো গল্প লেখা হয়ে যেত সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে। সেই রূপকথার দিকেই এগিয়ে যাচ্ছিল জাপান। ভারতকে রীতিমতো কাঁপিয়ে দিয়ে জয়ের বন্দরে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল তারা। তবে এক বিতর্কিত সিদ্ধান্ত ভেস্তে দিল সবকিছু।

পঞ্চম ওভারের ঘটনা। জয়ের থেকে মাত্র নয় রান দূরে জাপান। তৃতীয় বলে সিরাই পাতমোর রিভার্স সুইপ খেলতে গেলেন অক্ষর প্যাটেলকে। তবে লেগ স্টাম্পের অনেক বাইরে আর বাঁহাতি ব্যাটারের শরীর থেকে অনেক দূরে থাকায় ওয়াইড কল দেন আম্পায়ার ক্রিস থারগেট। তবে পরের বলেও একই ঘটনা ঘটে। একই ধরনের বল, একই শট আর আম্পায়ারের কলও একই।

আর তাতেই তেতে ওঠেন অক্ষর। থারগেটের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার এগিয়ে এসে কথা বলেন তাঁর সঙ্গে। এরপরই আশ্চর্যজনকভাবেই সিদ্ধান্ত পরিবর্তন করে বলটাকে লিগ্যাল ডেলিভারি হিসেবে ঘোষণা করা হয়। ওটাই মূলত ম্যাচের চিত্র পালটে দেয়। শেষটাতে দুই রানে হারে জাপান।

প্রশ্ন আসতে পারে, আম্পায়ারের এই সিদ্ধান্ত কি সঠিক? রিভিউ সিস্টেম নেই, তিনি কি চাইলেই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন? হ্যাঁ, আম্পায়ার পরের ডেলিভারি শুরুর আগে চাইলেই সিদ্ধান্ত বদল করতে পারেন। তবে এক্ষেত্রে দৃষ্টিকটু ব্যাপার হলো, তিনি কেনই বা কল দিলেন, কেনই বা সিদ্ধান্ত পরিবর্তন করলেন প্রতিপক্ষ অধিনায়কের কথায়। তবে কি চাপের পড়ে এমন সিদ্ধান্ত নিলেন? যা শেষমেশ হারিয়ে দিল জাপানকে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link