একটাও বল না খেলেই বোল্ড হলেন ডটিন!

বোলার বল করতে এগিয়ে আসছেন, কিন্তু স্টাম্পের সামনে কেউ নেই। বল গিয়ে লাগল সোজা স্টাম্পে, আর ব্যাটার একটা বল না খেলেই আউট। এমন বিরল দৃশ্যের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব, যা আগে কখনো ঘটেনি। বুধবার মেলবোর্নের রাতে ঘড়ির কাঁটার কাছে হেরে গেলেন ডিয়ান্ড্রা ডটিন।

বোলার বল করতে এগিয়ে আসছেন, কিন্তু স্টাম্পের সামনে কেউ নেই। বল গিয়ে লাগল সোজা স্টাম্পে, আর ব্যাটার একটা বল না খেলেই আউট। এমন বিরল দৃশ্যের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব, যা আগে কখনো ঘটেনি। বুধবার মেলবোর্নের রাতে ঘড়ির কাঁটার কাছে হেরে গেলেন ডিয়ান্ড্রা ডটিন।

উইমেন্স বিগ ব্যাশে ব্রিসবেন হিটের ১৩৮ রানের জবাবে খেলছিল মেলবোর্ন রেনেগেডস। পরপর দুই উইকেট পড়ে যাওয়ায় দল তখন চাপে, আর সবাই তাকিয়ে ছিলেন অভিজ্ঞ ডটিনের দিকে। তিনি নামলেন, তবে ধীরেসুস্থে। হেলমেট ঠিক করলেন, গার্ড নিলেন, অথচ তখনো হাতে ব্যাটিং গ্লাভস ওঠেনি। এর মধ্যে ৭৫ সেকেন্ড পেরিয়ে গেছে।

বিগ ব্যাশের নিয়ম হলো, আগের ব্যাটার আউট হওয়ার ৭৫ সেকেন্ডের মধ্যে নতুন ব্যাটারকে বল খেলার জন্য তৈরি থাকতে হবে। না থাকলে তাঁকে পিচ থেকে অন্তত পাঁচ মিটার দূরে লেগ সাইডে সরে দাঁড়াতে হয়, আর বোলার ফাঁকা স্ট্যাম্পে বল করেন। কোনো ফিল্ডারের হাত না লেগে বল স্ট্যাম্পে লাগলে ব্যাটার বোল্ড। বোলার মিস করলে সেটা ডট বল, রান হবে না। নো বল হলে পরের বলটা ফ্রি হিট। এই বলটা ওভারেও গোনা হয়, ব্যাটারের খেলা বল হিসেবেও ধরা হয়। তাই খাতায় ডটিনের আউট লেখা হয়েছে বোল্ড হিসেবে।

সারা গ্লেন নিশানা ভুল করলেন না। ডটিন একটা শটও না খেলে ফিরে গেলেন, আর গ্লেন উঠে গেলেন হ্যাটট্রিকের দোরগোড়ায়। ২০২১-২২ মৌসুমে নিয়মটা চালু হলেও পুরুষ বা নারী, কোনো বিগ ব্যাশেই এর আগে কেউ এভাবে আউট হননি। ডটিনই প্রথম।

এর আগে টাইমড আউট হয়েছিলেন ২০২৩ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউস, যাঁর বিপক্ষে টাইমড আউটের আবেদন করেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেদিন কোনো বল ছাড়াই ম্যাথিউস আউট হয়েছিলেন। এখানে বোলার একটা সুযোগ পান, আর সেখানেই পার্থক্য।

শেষ বলে তিন উইকেটে ম্যাচ জিতেছে রেনেগেডস। দল জিতেছে ঠিকই, কিন্তু ডটিনের নাম থেকে গেছে ইতিহাসের পাতায়।

Share via
Copy link