বাংলাদেশকে লজ্জার সাগরে ডোবাল দক্ষিণ আফ্রিকা!

তিন দিন, সব মিলিয়ে সাত সেশন, তাতেই বাংলাদেশের খেলা শেষ। ২১৯ রানের ইনিংস ব্যবধানে হারতে হলো নাজমুল হোসেন শান্তদের, লজ্জার অতল গহ্বরে তলিয়ে গেল গোটা দল। ছন্নছাড়া ব্যাটিং অর্ডার দুই ইনিংসে একবারও দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকার সামনে। হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই শেষ হলো টেস্ট সিরিজ।

প্রথম দিনে ৯১ রানে অলআউট হয়েই মূলত ম্যাচ জয়ের সব আশা শেষ করে ফেলেছিল বাংলাদেশ। বাকি সময় কেবল নিজেদের অসহায়ত্বই দেখিয়েছে। ৯১ রানের পাল্টা জবাব দক্ষিণ আফ্রিকা দিয়েছিল ৪৯৪ রান তুলে। অবশ্য চাইলে আরও বড় করতে পারত স্কোর, তিন উইকেট হাতে থাকতেই ডিক্লেয়ার দিয়ে দেয় প্রোটিয়া শিবির।

এর জবাব আসলে কী দিয়ে দেওয়া যায়? এর উত্তরই জানত বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা চলমান, চাইলে ড্র করা সম্ভব না, আবার ৪০৩ রানের লিড ডিঙিয়ে বিশাল লক্ষ্য আফ্রিকার জন্য ছুড়ে দেওয়াও সম্ভব না। স্রেফ স্বাভাবিক খেলাটা খেলে ইনিংস ব্যবধানের পরাজয় এড়ানোটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তবে বাংলাদেশ সেটাও পারল না। ওপেনিং জুটি থেকে আসা ৫৮ রান একটুখানি স্বস্তি দিচ্ছিল বাংলাদেশকে। তবে এরপরের ২০ রান তুলতেই বাংলাদেশ হারিয়ে বসে তিন উইকেট। ৫০ রানের একটা জুটি গড়ে তোলেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হৃদয়। এই একটা জিনিসই বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি।

এরপর থেকেই ধস শুরু হয়। হৃদয় থেকে লিটন, সবাই সাজঘরের পথ ধরতে ব্যস্ত হয়ে পড়েন। শেষমেশ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৮৪ রানে। এক উইয়ান মুল্ডারই বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন, ব্যাট হাতে সেঞ্চুরি, বল হাতে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট। সেকেন্ড ইনিংসেই নিয়েছেন সাতটা। তাতেই ইনিংস এবং ২১৯ রানের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link