প্রোজেক্ট ব্লু এলিয়েন

বৈভব সূরিয়াভানশিকে মানুষ না বলে বরং এলিয়েন বলাই ভালো! স্বাভাবিক মানুষের পক্ষে যা করা অসম্ভব, তাই যেন নিয়মিত করে যাচ্ছেন ভারতের এই উদীয়মান তারকা। মাত্র ১৬ বছর বয়সে ৫২ বলে ডাবল সেঞ্চুরি! যে বয়সে একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর, সেই বয়সেই বৈভব এমন সব কীর্তি গড়ছেন, যা বিশ্ব ক্রিকেটের প্রতিষ্ঠিত তারকাদেরও নতুন করে ভাবতে বাধ্য করছে।

বৈভব সূরিয়াভানশিকে মানুষ না বলে বরং এলিয়েন বলাই ভালো! স্বাভাবিক মানুষের পক্ষে যা করা অসম্ভব, তাই যেন নিয়মিত করে যাচ্ছেন ভারতের এই উদীয়মান তারকা। মাত্র ১৬ বছর বয়সে ৫২ বলে ডাবল সেঞ্চুরি! যে বয়সে একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর, সেই বয়সেই বৈভব এমন সব কীর্তি গড়ছেন, যা বিশ্ব ক্রিকেটের প্রতিষ্ঠিত তারকাদেরও নতুন করে ভাবতে বাধ্য করছে।

তবে বৈভবের এই অবিশ্বাস্য ইনিংসকে কেবল একজন প্রতিভাবান ক্রিকেটারের ব্যক্তিগত অর্জন হিসেবে দেখলে ভুল হবে। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র বৈভব যতটা তাঁর চেয়ে বরং বেশি পেছনে থাকা ভারতের ক্রিকেটীয় সিস্টেম!

এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা, বিনিয়োগ, বয়সভিত্তিক ক্রিকেটের বিস্তৃত কাঠামো, প্রতিযোগিতামূলক পরিবেশ এবং প্রতিভা বিকাশের ধারাবাহিক প্রক্রিয়া। ভারতের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে রাজ্য ক্রিকেট সংস্থা, জেলা পর্যায়ের প্রতিযোগিতা, স্কুল ক্রিকেট, বয়সভিত্তিক টুর্নামেন্ট এবং আইপিএলের মতো বিশ্বসেরা ফ্র‍্যাঞ্চাইজি লিগ। প্রতিভা বিকাশের একটি বিস্তৃত পথ তৈরি করেছে ভারত দীর্ঘদিন ধরেই!

ভারতের রয়েছে একাধিক বলয় ভিত্তিক প্রতিযোগিতা! অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ থেকে শুরু করে অনূর্ধ্ব-২৩। প্রতিটি স্তরে আয়োজিত হয় জমকালোভাবে! রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, মুশতাক আলী ট্রফির মতো প্রতিযোগিতা আবার ভিন্ন ভিন্ন ফরম্যাটে ক্রিকেটারদের পরিণত হওয়ার সুযোগ করে দিচ্ছে।

বৈভব সেই সিস্টেমেরই একটি উজ্জ্বল উদাহরণ। এই যে এত বড় ক্রিকেটীয় কাঠামো, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি বোধহয় এখানেই। পারফর্ম না করলে দলে ঠাই মেলার কোনো সুযোগই নেই কারও! কাকে রেখে কাকে খেলাবেন, এই চিন্তাতেই নেহাৎ কপালে ভাজ পড়ে যায় নির্বাচকদের! প্রতিভাকে দীর্ঘমেয়াদে পরিচর্যা করে আন্তর্জাতিক মানের ক্রিকেটার হিসেবে গড়ে তোলার ধারাবাহিক দৃষ্টান্ত তারা দেখিয়েই যাচ্ছে নিয়মিত!

অবশ্য বৈভবের সামনে এখনো অনেক পথ বাকি। প্রতিভা যত বড়ই হোক, দীর্ঘ সময় ক্রিকেটে রাজত্ব করতে হলে প্রয়োজন ধারাবাহিকতা, ফিটনেস, ম্যাচিউরিটি এবং প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কারের ক্ষমতা।

সাধারণত একজন ক্রিকেটারের প্রাইম টাইম শুরু হয় ২৬ কিংবা ২৭ বছর বয়সে। অথচ বৈভব সেই বয়সে পৌঁছানোর বহু আগেই এমন জায়গায় চলে যাচ্ছে, যেখানে অনেক ক্রিকেটার পুরো ক্যারিয়ারেও পৌঁছাতে পারে না। বড় কোনো বিপর্যয় না ঘটলে সামনে আরও ১৫-১৬ বছর ক্রিকেট খেলার সুযোগ তার থাকতেই পারে। তার পরিসংখ্যানও যেন কোনো ভিডিও গেমের স্কোরকার্ড! লিস্ট এ ক্রিকেটে প্রায় ১৯৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। আবার খুব কম ম্যাচ খেললেও ফার্স্ট ক্লাস ক্রিকেটেও তাঁর স্ট্রাইক রেট প্রায় ৯৬!

বৈভবের পক্ষে আর কী কী রেকর্ড গড়া সম্ভব? দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম ডাবল সেঞ্চুরি কিংবা এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড, পরপর দুই ওভারে ছয়টি করে ছক্কা – কোনোটাই এখন আর আলোচনার বাইরে রাখা যাচ্ছে না। হি ক্যান ডু এনিথিঙ! হি ক্যান ডু এভরিথিং! তার সামর্থ্যের পরিধি যে আমাদের প্রচলিত কল্পনার চেয়ে অনেক বড়, সেটা অস্বীকার করার সুযোগ নেই।

বৈভবকে দেখে বিস্ময় জাগতে পারে। আদতে বিস্ময়কর হল ভারতের ক্রিকেটের এই ‘প্রোজেক্ট’। যে প্রোজেক্ট থেকে এই বৈভব বের হয়ে এসেছেন। নিশ্চয়ই এই বিস্ময় এখানে থেমে থাকবেন না। কে জানে, এখন বৈভব যা করতে পারছেন, সেটাই হয়তো ১০ বছর পরে ক্রিকেটের মানদণ্ড হয়ে দাঁড়াবে। তখন হয়তো এমন আরেকজন আসবেন যিনি, বৈভবের চেয়েও মারকুটে। আর সেটাই ভারতের ‘প্রোজেক্ট ব্লু এলিয়েনের স্বার্থকতা।

 

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link