ধ্রুব জুরেল, বিপদে ভারতে ভরসা!

একটা একটা করে উইকেট পড়ছে, সাজঘরে ফিরছেন শুভমান গিল, লোকেশ রাহুলরা। মনে হচ্ছিল, নিউজিল্যান্ডের সামনে বুঝি ভারতের বিন্দুমাত্র আশা বেঁচে নেই। এমন বিপর্যয়ের দিনে এক প্রান্তে দাঁড়িয়ে গেলেন ধ্রুব জুরেল। সতীর্থরা যখন আসা-যাওয়ার মিছিলে, তখন একাই লড়াইয়ের মশালটা জ্বালিয়ে রাখলেন এই উইকেটকিপার-ব্যাটার।

একটা একটা করে উইকেট পড়ছে, সাজঘরে ফিরছেন শুভমান গিল, লোকেশ রাহুলরা। মনে হচ্ছিল, নিউজিল্যান্ডের সামনে বুঝি ভারতের বিন্দুমাত্র আশা বেঁচে নেই। এমন বিপর্যয়ের দিনে এক প্রান্তে দাঁড়িয়ে গেলেন ধ্রুব জুরেল। সতীর্থরা যখন আসা-যাওয়ার মিছিলে, তখন একাই লড়াইয়ের মশালটা জ্বালিয়ে রাখলেন এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর ৮৮ রানে ভর করেই ফলোঅনের শঙ্কা কাটিয়ে সামান্য লড়াই করার রসদ পায় ভারত।

ভারতের ইনিংসের শুরু থেকেই দৃশ্যপটটা ছিল হতাশার। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। টপ অর্ডার থেকে মিডল অর্ডার, কেউই থিতু হতে পারছিলেন না। একের পর এক ব্যাটারের বিদায়ে ক্রমেই কঠিন হয়ে উঠছিল ম্যাচে টিকে থাকা।

আগের দিন ৪৫ বল খেলে সাত রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছিলেন। ভারতের সংগ্রহ তখন ছয় উইকেট হারিয়ে ১১৬ রান। অর্থাৎ ২৪০ রানে পিছিয়ে, হাতে মাত্র চার উইকেট। ফলোঅন এড়াতে তখনও প্রয়োজন ছিল আরও ৪১ রান।

তৃতীয় দিনের সকালেও শুরুটা মোটেও স্বস্তির ছিল না। দিনের দ্বিতীয় ওভারে ম্যাট হেনরির বলে স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরলেন আনশুল কাম্বোজ। ১১৬ রানে সাত উইকেট হারিয়ে ভারতের সামনে তখন আরও বড় বিপদের শঙ্কা। সেখান থেকে একা চলতে শুরু করেন জুরেল। স্কোরটাকে যতদূর টেনে নেওয়া যায়, তাতেই লাভ।

এর মধ্যেই নিজের অর্ধশতক পূর্ণ করেন জুরেল। ১০০ বলে আসে তাঁর ফিফটি। নিউজিল্যান্ডের মাটিতে নিজের দ্বিতীয় টেস্ট অর্ধশতক, তাও এমন এক পরিস্থিতিতে, যখন দলের প্রায় সবাই ব্যর্থ।

এরপরও লড়াইটা থামেনি জুরেলের। ফিফটির পর গতি বাড়ান, সেঞ্চুরির লক্ষ্যে একটু একটু করে ধাবিত হন। তবে বিপর্যয় আসে ৮৮ রানের মাথায়। কাইল জেমিসনের শিকার হয়ে সেখানেই থেমে যায় তাঁর লড়াই। সেঞ্চুরি থেকে মাত্র ১২ রানের দূরত্ব। ব্যক্তিগত সেই হিসাব ছাপিয়ে গেছে ৮৮ রানের এই অনবদ্য ইনিংসটা। শেষমেশ ভারতের স্কোরটাকে টানতে পেরেছেন ২৪৬ পর্যন্ত। এটাই বা কম কী!

প্রথম টেস্টেও ৭৮ রানের ইনিংস খেলেছিলেন জুরেল। এবার দ্বিতীয় টেস্টে ৮৮। নিউজিল্যান্ডের মাটিতে ধারাবাহিকতার পাশাপাশি নিজের সামর্থ্যেরও জানান দিয়েছেন তিনি। সাত নম্বর কিংবা তার নিচে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের মাটিতে একাধিক টেস্ট অর্ধশতক করা তৃতীয় ভারতীয় ব্যাটার হয়েছেন। তাঁর আগে এই কীর্তি ছিল কিরণ মোরে ও মহেন্দ্র সিং ধোনির।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link