নুরুল হাসান সোহানের ভিন্ন রূপ!

লঙ্কান প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচ, তার ওপর নামতে হলো ওপেনিংয়ে, এরপর নুরুল হাসান সোহান যা দেখালেন, তা এক কথায় অবর্ণনীয়। পাওয়ার প্লেতে থ্রি সিক্সটি ডিগ্রিতে ব্যাট চালিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন টপ অর্ডারেও তিনি হতে পারেন তুরুপের তাস।

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেক ম্যাচ, তার ওপর নামতে হলো ওপেনিংয়ে, এরপর নুরুল হাসান সোহান যা দেখালেন, তা এক কথায় অবর্ণনীয়। পাওয়ার প্লেতে থ্রি সিক্সটি ডিগ্রিতে ব্যাট চালিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন টপ অর্ডারেও তিনি হতে পারেন তুরুপের তাস।

জাতীয় দলে সোহান মূলত স্লগার হিসেবেই থাকেন। কিংবা চাহিদা অনুযায়ী তিনি মিডল অর্ডার ব্যাটার। ফর্ম আসে যায়, থিতু হতে পারেন না সেখানে। এর ওপর সুযোগ পেলেন ফ্র্যাঞ্চাইজি লিগে। সমালোচকরা আয়েশ করে বসল।

তবে সোহান সবকিছুকে তামাশার ছলে উড়িয়ে দিলেন যেন। ডাম্বুলায় ঝড় বইয়ে দিলেন অভিষেক ম্যাচে। পাঁচ চার আর এক ছক্কায় মাত্র ১৩ বল খেলেই ২৯ রান করে দলকে এনে দিলেন ঝড়ো সূচনা। দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে এমন বাজিমাত সবাই করতে পারে না বোধহয়।

গল গ্যালান্টসের হয়ে মাঠে নেমেছেন। মেহেদী হাসান মিরাজকে একাদশের বাইরে যেতে হয়েছে সোহানের জন্য। অবশ্য এখানে তার থাকার কথা ছিল না। লিটন দাসের চোট সুযোগ এনে দিয়েছে সোহানের হাতে। আর সেটাকেই লুফে নিলেন তিনি।

মাঠের চারপাশেই ব্যাট ঘুরিয়েছেন সোহান। পাওয়ার প্লের যথাযথ ব্যবহার করেছেন তিনি। তার হাত ধরেই বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে। শেষমেষ গলের স্কোরবোর্ডে আসে ২২১ রানের বিশাল সংগ্রহ, যা আর টপকাতে পারেনি ডাম্বুলা সিক্সার্স। ৪৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সোহানের গল।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link