আবারও স্ত্রীর কাছে গালি খাবেন মুমিনুল হক সৌরভ। কারণ, আবারও সেঞ্চুরি বঞ্চিত হলেন। যদিও, এর আগে বেশ কয়েকটা অর্জনের পাশে নাম লিখিয়ে ফেলেছেন তিনি। টানা পাঁচটা ইনিংসে পেয়েছেন হাফ সেঞ্চুরি। ব্যাস, আক্ষেপ একটাই – কোনো ভাবেই আসছে না সেঞ্চুরি।
একই সাথে পাঁচ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছেন। তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই অর্জনের খাতায় নাম লেখালেন তিনি। আগের দুই ব্যাটার হলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

টানা পাঁচটি হাফ সেঞ্চুরি সাদা পোশাকে করে ফেলাটা কোনো মামুলি অর্জন নয়। এর আগে উপমহাদেশের মাত্র দুই ব্যাটার ছুতে পেরেছেন এই রেকর্ড। তারা হলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও ভারতের লোকেশ রাহুল।
শাহীন শাহ আফ্রিদির বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন মুমিনুল। এর আগে করেন ৫৬ রান। তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সাথে যোগ করেন ১০৫ রান।

অবশেষে পাকিস্তান বড় একটা জুটি ভাঙতে পারল। আবারও সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরলেন মুমিনুল হক। পাঁচটি ইনিংসের মধ্যেই তিনটিই ছিল ৮০’র ওপরে। মানে সেঞ্চুরির খুব কাছে গিয়েও বারবার ফিরে আসতে হচ্ছে তাঁকে।










