বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির অস্ট্রেলিয়া!

১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশকে যেন একপ্রকার ভয় পাইয়ে দিল অস্ট্রেলিয়া। পূর্ণশক্তির দল নিয়ে যেন আগেভাগেই বার্তা পাঠিয়ে দিল, বাংলাদেশ, প্রস্তুত তো?

১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশকে যেন একপ্রকার ভয় পাইয়ে দিল অস্ট্রেলিয়া। পূর্ণশক্তির দল নিয়ে যেন আগেভাগেই বার্তা পাঠিয়ে দিল, বাংলাদেশ, প্রস্তুত তো? ব্যাটিং, বোলিং সব বিভাগেই যে এই স্কোয়াড যোজন যোজন এগিয়ে বাংলাদেশের চেয়ে।

সর্বশেষ অ্যাশেজ সিরিজে চোটের কারণে জশ হ্যাজলউড, নাথান লায়ন এবং প্যাট কামিন্সকে পায়নি অস্ট্রেলিয়া। হ্যাজলউড প্রথমে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন, এরপর পুনর্বাসনের সময় অ্যাকিলিসে নতুন করে চোট পেয়ে পুরো অ্যাশেজ থেকেই ছিটকে যান। অন্যদিকে অ্যাডিলেড টেস্টে হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পান নাথান লায়ন।

অধিনায়ক প্যাট কামিন্সের অবস্থাও ছিল একই। ইনজুরি বাধা হয়ে দাঁড়িয়েছিল সামনে। এবার সেই তিনজনই ফিরছেন বাংলাদেশের বিপক্ষে।

অস্ট্রেলিয়ার পেস আক্রমণ এখন দেখলেই ভয় জাগবে মনে। কামিন্স, হ্যাজলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। এর সঙ্গে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টারও বোলিং বিকল্প হিসেবে আছেন। আর স্পিন বিভাগে নাথান লায়নের অভিজ্ঞতা তো আছেই। অর্থাৎ বাংলাদেশের ব্যাটারদের সামনে অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা।

ব্যাটিং বিভাগেও খুব একটা পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। অ্যাশেজে অভিষেক হওয়া জেক ওয়েদারাল্ডের ওপরই আস্থা রেখেছে দল। ধারণা করা হচ্ছে, ট্রাভিস হেডের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন তিনিই। মিডল অর্ডারে আছেন স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা তাই শুধু অস্ট্রেলিয়া নয়, পূর্ণশক্তির অস্ট্রেলিয়া।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজ হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে। প্রথম টেস্ট ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনে, আর দ্বিতীয় টেস্ট ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকাইয়ে। অস্ট্রেলিয়ার কন্ডিশন, পূর্ণশক্তির স্কোয়াড এবং দারুণ ফর্ম, সবকিছুই তাদের পক্ষে। অন্যদিকে বাংলাদেশকে জিততে হলে খেলতে হবে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ ক্রিকেট।

সব মিলিয়ে অস্ট্রেলিয়ার স্কোয়াড দাঁড়াচ্ছে: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশানে, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link