শুভমান গিল, ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক

জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে। শুভমান গিল ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক হতে যাচ্ছেন। রোহিত শর্মাকে সরিয়ে তিনি অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন।

জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে। শুভমান গিল ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক হতে যাচ্ছেন। রোহিত শর্মাকে সরিয়ে তিনি অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন।

রোহিতকে ব্যাটার হিসেবে দলে রাখা হয়েছে, আর তার সঙ্গে বিরাট কোহলি—দুজনেই গেল মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার ভারতের হয়ে মাঠে নামবেন। সিরিজ শুরু হবে আসছে ১৯ অক্টোবর।

ভারতের সাবেক পেসার অজিত আগরকারের নেতৃত্বে গঠিন নির্বাচক প্যানেল শনিবার আহমেদাবাদে বৈঠক করে। সেখানেই সিদ্ধান্ত হয় গিলকে নতুন ওয়ানডে অধিনায়ক করার। ২৬ বছর বয়সী গিল, এখন তিন ফরম্যাটেই আনুষ্ঠানিক নেতৃত্বে আছেন—টেস্ট ও ওয়ানডের অধিনায়ক, আর টি–টোয়েন্টিতে সহ–অধিনায়ক।

অন্যদিকে, ৩৮ বছর বয়সী গিল ২০২১ সালের ডিসেম্বর থেকে ভারতের পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে ভারত ৫৬টি ওয়ানডে খেলেছে—জিতেছে ৪২, হেরেছে ১২, একটি টাই আর একটি ফলহীন। তার অধিনায়কত্বে ভারত ২০১৮ ও ২০২৩ এশিয়া কাপ জিতেছে। এছাড়া ভারতের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ওঠার কৃতিত্বও তার নেতৃত্বে। তার অধিনায়কত্বের অধ্যায় ২০২৫ সালের মার্চে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে।

এর আগে চলতি বছর মে মাসে রোহিত টেস্ট থেকে অবসর নেওয়ার পর গিল টেস্ট দলের অধিনায়ক হন। ইংল্যান্ড সফরে তার প্রথম সিরিজে ভারত ২-২ সমতা রেখে শেষ করে। সেখানেও গিল ছিলেন সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক—৭৫৪ রান, গড় ৭৫.৪০।

রোহিত ও কোহলি দুজনেই টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজে তাদের ৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তাঁরা। অস্ট্রেলিয়া সফরের পর নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডে এবং জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজেও তাদের খেলার সুযোগ থাকবে।

অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে ম্যাচ হবে অক্টোবর ১৯, ২৩ এবং ২৫ তারিখে। এরপর অক্টোবর ২৯ থেকে নভেম্বর ৮ পর্যন্ত পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

Share via
Copy link