ভিসা কাণ্ডে দুই বছর নিষিদ্ধ হলেন হামজা নাজার

ঘরোয়া ক্রিকেটে চোখধাঁধানো পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে খেলার দরজা প্রায় খুলে গিয়েছিল পাকিস্তানের হামজা নাজারের। কিন্তু মাঠের বাইরের এক ভুলে এখন ধূসর মেঘে আচ্ছন্ন তাঁর স্বপ্ন।

ঘরোয়া ক্রিকেটে চোখধাঁধানো পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে খেলার দরজা প্রায় খুলে ফেলেছিলেন পাকিস্তানের হামজা নাজার। কিন্তু মাঠের বাইরের এক ভুলে এখন ধূসর মেঘে আচ্ছন্ন তাঁর স্বপ্ন। ভিসা কাণ্ডে ফেঁসে যাওয়ায় সকল ধরনের ক্রিকেটে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন এই অলরাউন্ডার। সঙ্গে দিতে হবে ১০ লাখ রুপি জরিমানাও।

ক্রিকেট ক্যারিয়ারের উড়ন্ত সময়ে কেন এই পতন? কারণটি হলো জালিয়াতি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সংশ্লিষ্টরা বলছেন, ভিসার আবেদন করার সময় বোর্ডকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন নাজার। অভ্যন্তরীণ তদন্তে প্রমাণিত হয়েছে, হামজা ইচ্ছাকৃতভাবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। এই লুকোচুরিই তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল।

অথচ সময় তাঁর পক্ষে কথা বলছিল। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে তিনি ছিলেন নির্বাচকদের রাডারে। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও তাঁর সুযোগ পাওয়ার জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু ভিসা সংক্রান্ত ঝক্কির কারণে নির্বাচকরা শেষ পর্যন্ত বিবেচনায় নিতে পারেননি ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে।

এর আগে, ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পিসিবি। সেখানে হামজা নিজের স্বপক্ষে যুক্তি দেখানোর সুযোগও পেয়েছিলেন। কিন্তু পেশাদার তদন্তে তাঁর দেওয়া তথ্যের অসঙ্গতি স্পষ্ট ধরা পড়ায় বোর্ড কড়া পদক্ষেপ নেয়।

একটা সংবেদনশীল ভুলের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হবে প্রথম শ্রেণির ক্রিকেটে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি হাঁকানো হামজাকে। প্রতিভা থাকলেও সততার অভাব যে অনেক সময় ক্যারিয়ারকে থামিয়ে দিতে পারে এটিই যেন তার প্রমাণ। তাই উদীয়মান তারকাদের জন্য হামজা নাজার চরম এক সতর্কবার্তা হয়ে রইবেন।

 

লেখক পরিচিতি

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link