কানাডা সুপার সিক্সটি মাতাবেন মুস্তাফিজ!

ইনজুরি কাটিয়ে আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন মুস্তাফিজুর রহমান। সেই প্রত্যাবর্তনের মঞ্চ হতে যাচ্ছে কানাডা সুপার ৬০-এর দ্বিতীয় আসর।

ইনজুরি কাটিয়ে আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন মুস্তাফিজুর রহমান। সেই প্রত্যাবর্তনের মঞ্চ হতে যাচ্ছে কানাডা সুপার ৬০-এর দ্বিতীয় আসর। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ছয় দিনের টি-টেন টুর্নামেন্টে ভ্যাঙ্কুভার কিংসের হয়ে খেলবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

শুধু মুস্তাফিজই নন, একই দলে যোগ দিতে পারেন  মাহমুদউল্লাহ রিয়াদও। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ভ্যাঙ্কুভার কিংসের জার্সিতে একসঙ্গে দেখা যেতে পারে বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারকে। তাই কানাডার মাটিতে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই বাড়িয়ে দিয়েছে সমর্থকদের আগ্রহ।

অবশ্য আরও একটা লিগে খেলার সুযোগ ছিল মুস্তাফিজের। জিম্বাবুয়ে সিরিজ শেষ করেই ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেড’-এ অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায় শেষ পর্যন্ত সেই টুর্নামেন্ট থেকেও নিজের নাম প্রত্যাহার করতে হয়।

তবে এবার মুস্তাফিজ উড়াল দেবেন কানাডা লিগ খেলতে। আর সঙ্গী যদি মাহমুদউল্লাহ হন, তবে বাংলাদেশের নজর থাকবে এই লিগে। এখন অপেক্ষা এই দুজনকে একসঙ্গে দেখার।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link