এনজোর ক্ষণিকের ভুলে স্কালোনির সাজানো দুর্গের পতন

একটা লাল কার্ড। মাত্র কয়েক সেকেন্ডের এক ভুল সিদ্ধান্ত। আর তাতেই ভেঙে পড়ল লিওনেল স্কালোনির কয়েক মাসের প্রস্তুতি, বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর আর্জেন্টিনার পুরো ম্যাচ পরিকল্পনা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের গল্পটা শেষ পর্যন্ত গিয়ে আটকে আছে এক মানুষ আর এক মুহূর্তে—এনজো ফার্নান্দেজের সেই লাল কার্ড।

একটা লাল কার্ড। মাত্র কয়েক সেকেন্ডের এক ভুল সিদ্ধান্ত। আর তাতেই ভেঙে পড়ল লিওনেল স্কালোনির কয়েক মাসের প্রস্তুতি, বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর আর্জেন্টিনার পুরো ম্যাচ পরিকল্পনা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের গল্পটা শেষ পর্যন্ত গিয়ে আটকে আছে এক মানুষ আর এক মুহূর্তে—এনজো ফার্নান্দেজের সেই লাল কার্ড।

যোগ করা সময়ে স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সির ওপর  একেবারে বেপরোয়াভাবে ট্যাকল বসান এনজো। আগেই রেফারির প্রতি অসদাচরণের জন্য একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। তাই দ্বিতীয় হলুদ দেখাতে একটুও দ্বিধা করেননি রেফারি স্লাভকো ভিনচিচ। ভিএআরে বাস্টিয়ান ডাংকার্টও সিদ্ধান্ত বহাল রাখেন। ঘটনাটি নিয়ে তেমন কোনো বিতর্কের সুযোগই ছিল না, নিয়ম অনুযায়ী মাঠ ছাড়তেই হয় আর্জেন্টাইন মিডফিল্ডারকে।

এই লাল কার্ডই বদলে দেয় ফাইনালের চিত্র। কারণ এনজো শুধু একজন মিডফিল্ডার ছিলেন না, ছিলেন স্কালোনির রক্ষণাত্মক পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। স্পেনকে বল দখলে রেখে জমাট রক্ষণ আর দ্রুত পাল্টা আক্রমণে সুযোগ খোঁজার যে কৌশল নিয়ে আর্জেন্টিনা নেমেছিল, তার কেন্দ্রে ছিলেন এনজো। তিনি মাঠে থাকা পর্যন্ত স্পেনের সব চাপ সামলে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য রেখেছিল আর্জেন্টিনা।

কিন্তু দশজন হয়ে যাওয়ার পর আর আগের মতো কমপ্যাক্ট থাকা সম্ভব হয়নি। মাঝমাঠে তৈরি হয় বড় ফাঁক, যা কাজে লাগাতে দেরি করেননি লুইস দে লা ফুয়েন্তে। একের পর এক বদলি নামিয়ে আক্রমণের গতি বাড়ান স্পেন কোচ। সেই চাপের ফলই আসে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ৩৯ সেকেন্ডের মাথায়, যখন ফেরান তোরেস জালের দেখা পান।

সবচেয়ে হতাশার বিষয়, আর্জেন্টিনা পুরো ৯০ মিনিটে একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি। কার্যকর কোনো আক্রমণও গড়ে তুলতে পারেনি। রক্ষণে টিকে থাকার পরিকল্পনা শেষ পর্যন্ত তাদের আক্রমণকেই নিস্তেজ করে দেয়। আর সেই পরিকল্পনার শেষ আশাটুকুও কেড়ে নেয় এনজোর লাল কার্ড।

একটা মুহূর্তের বিচারবুদ্ধিহীনতা, একটা অপ্রয়োজনীয় ট্যাকল। তাতেই মাঠের বাইরে চলে যান শুধু এনজো ফার্নান্দেজ নন, মাঠের বাইরে চলে যায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্নও।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link