দুই বাংলাদেশি টেনে তুললেন কেন্টকে!

তবে খাদে পড়ে গেলেও তো টেনে তোলা যায়। সেই দায়িত্ব একজনকে নিতে হয়। যেটা নিয়েছেন হাসান মাহমুদ। কেন্টের জার্সি গায়ে চাপিয়ে দলটার ভরসায় পরিণত হয়েছিলেন। একের পর এক ম্যাচে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার পাশাপাশি টেনেছেন কেন্টকে।

এক বছর আগেও ছবিটা ছিল একেবারেই অন্যরকম। ইংলিশ কাউন্টি ক্রিকেটের ইতিহাসে যে দলের নামের পাশে একসময় একের পর এক ট্রফি, কিংবদন্তি ক্রিকেটার আর সোনালি দিনের গল্প লেখা হয়েছে, সেই কেন্ট তখন পড়ে ছিল কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-এর একেবারে তলানিতে। ২০২৫ মৌসুম শেষ করেছিল তারা সবার নিচে। ওটাই কেন্টের দীর্ঘ ইতিহাসের ওপর একটা ধূসর পর্দা নামিয়ে দিয়েছিল। সেই পর্দা সরিয়ে দিলেন দুই বাংলাদেশি। হাসান মাহমুদের হাত ধরে যে পথ পাড়ি দেওয়া শুরু করেছিল, খালেদ আহমেদের হাত ধরে গন্তব্যে পৌঁছে গেল কেন্ট। দুই মৌসুমের ব্যর্থতা ছাপিয়ে আরও একবার উঠে গেল ডিভিশন ওয়ানে।

তবে খাদে পড়ে গেলেও তো টেনে তোলা যায়। সেই দায়িত্ব একজনকে নিতে হয়। যেটা নিয়েছেন হাসান মাহমুদ। কেন্টের জার্সি গায়ে চাপিয়ে দলটার ভরসায় পরিণত হয়েছিলেন। একের পর এক ম্যাচে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার পাশাপাশি টেনেছেন কেন্টকে।

গল্পের শুরুটা হাসানের হাতেই। জুনে কেন্টের হয়ে কাউন্টি অভিষেকেই ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে আগুন ঝরিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। পরে কেন্টের হয়ে চারটি কাউন্টি ম্যাচে তাঁর শিকার ২৬ উইকেট। শুধু সংখ্যাই নয়, তাঁর আগমন কেন্টের বোলিং আক্রমণে যে বাড়তি গতি ও ধার এনেছিল, সেটিও ছিল প্রমোশন রেসের গুরুত্বপূর্ণ অংশ। কেন্ট নিজেও হাসানকে নিয়েছিল আন্তর্জাতিক মানের পেস যোগ করে শেষ ভাগের লড়াইকে আরও শক্তিশালী করার জন্য।

কিন্তু গল্পটা অসম্পূর্ণই থেকে যেত, যদি শেষটায় খালেদ না আসতেন। সেপ্টেম্বরের শুরুতে হাসানের সঙ্গে একই ড্রেসিংরুমে যোগ দেন খালেদ আহমেদ। চার ম্যাচের জন্য তাঁকে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনটি ম্যাচেই মাঠে নামেন। আর সেই তিন ম্যাচে তাঁর শিকার ১৬ উইকেট। অর্থাৎ ম্যাচপ্রতি পাঁচটিরও বেশি।

তারপর আসে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচ। প্রমোশন রেসের চাপটা ভয় ধরাচ্ছে কেন্টের ডেরায়। সেখানেই খালেদ এসেছেন ত্রাতা হয়ে। এক ম্যাচে আট উইকেট! তাঁর বোলিংয়েই ল্যাঙ্কাশায়ারকে হারিয়ে সাত উইকেটের জয় পায় কেন্ট। সেই জয় তাদের ডিভিশন ওয়ানের পথে ধাক্কা দিয়ে এগিয়ে দেয়।

অথচ এই কেন্টের অতীতটা কেমন ছিল, ভাবুন একবার! কলিন কাউড্রেদের সেই সোনালি সময়। ১৯৬৭ থেকে ১৯৭৯, মাত্র ১৩ মৌসুমে ১১টি ট্রফি জিতেছিল তারা। কাউন্টির ইতিহাসে ছয়বার একক এবং একবার যৌথ চ্যাম্পিয়ন হওয়া দলটা কালক্রমে হারিয়ে ফেলে সেই সোনালি সময়।

হয়তো সেই দিন আর ফিরবে না সহজে, কিন্তু নবজাগরণের প্রথম স্ফুলিঙ্গটা যে জ্বলে উঠেছে, সেটা অস্বীকার করার উপায় নেই। আর এই নবজাগরণের মশাল দুই বাংলাদেশির হাতে। অন্ধকার টানেলে এরাই তো কেন্টকে আলো দেখিয়েছেন। খাদে পড়ে থাকা দলটাকে পারফরম্যান্সের দড়ি দিয়ে টেনে তুলেছেন। এক হারিয়ে যাওয়া সোনালি অতীতকে আরও একবার মাথা তুলে দাঁড় করিয়েছেন এই দুজনে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link