হানির নিখুঁত পাস, জিকোর ফিনিশিং,ম্যাচে ফিরল মিশর

৫৮ মিনিটে এসে নিউজিল্যান্ডের সেই স্বস্তির দেয়ালে ভাঙন ধরাল মিশর! ১-০ তে পিছিয়ে থেকে যখন ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা, ঠিক তখনই জাদুকরি এক মুহূর্ত উপহার দিলেন মোস্তফা জিকো।

মাঠের ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানির এক নিখুঁত, মাপা পাস খুঁজে নেয় নিউজিল্যান্ডের বক্সের ভেতর থাকা জিকোকে। ডিফেন্ডারদের চোখের পলকে ফাঁকি দিয়ে, চলন্ত বলেই এক বুলেট গতির শটে বল জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড। মুহূর্তেই স্তব্ধ নিউজিল্যান্ড শিবির, আর ওদিকে উল্লাসে ফেটে পড়ল মিশরের ডাগআউট।

৫৮ মিনিটের এই গোলে যেন নতুন প্রাণ ফিরে পেল ,স্কোরবোর্ড এখন সমান সমান। বাকি সময়টা এখন দুই দলের কাছেই সমান সুযোগ — প্রশ্ন একটাই, শেষ বাঁশিটা কার পক্ষে বাজবে?

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link