জ্বলে উঠল সূর্যের আলো

এই সুরিয়াকুমারের এক ক্যাচেই তো ২০২৪ সালের বিশ্বকাপ শিরোপা নিশ্চিত হয়েছিল। তেমন কিছু একটা পুনরাবৃত্তিই তিনি চাইবেন ২০২৬ সালে। এরপর, হয়তো আন্তর্জাতিক ক্রিকেটটাকেই বিদায় বলে দিবেন, এর আগ পর্যন্ত সূর্যের আলোর পুরোটাই নিশ্চয়ই নিতে চাইবে ভারত।

সূর্যের আলো জ্বলছে। সেই আলোয় ঝলসে গেল পাকিস্তান, নিজের ৩৫ তম জন্মদিনে এসে পাকিস্তানকে আরেকটাবার হারালেন সুরিয়াকুমার যাদব। পাকিস্তানের বিপক্ষে আগেও জিতেছেন তিনি, কখনও মেলবোর্ন, কখনও আমেরিকায়। এমনকি দুবাইয়ের মাটিতেও তিনি আগে পাকিস্তানকে হারিয়েছেন তিনি।

তবে, এবারের জয়টা আলাদা, এবারের জয়টা তাঁর জন্য অন্যরকম। কারণ, এবারই প্রথমবারের মত অধিনায়ক হিসেবে পাকিস্তানকে হারালেন সুরিয়াকুমার। সেই জয়টা আরও স্পেশাল হল, কারণ এই জয়ের মধ্য দিয়েই নিজের ৩৫ তম জন্মদিন উদযাপন করলেন তিনি।

সেই জয়ে দারুণ ভুমিকাও আছে তাঁর। দারুণ অধিনায়কত্ব করেছেন ম্যাচ জুড়ে। বোলারদের দক্ষতার সাথে কাজে লাগিয়েছেন। পরে পাকিস্তানের মামুলি সংগ্রহের বিপরীতে দাড়িয়ে দক্ষতার সাথে ম্যাচ ফিনিশ করেন, ভারতের সুপার ফোর প্রায় নিশ্চিত করেন।

জয় সূচক রানটা সুরিয়ার ব্যাট থেকেই আসে। ১৬ তম ওভারের পঞ্চম বলে সুফিয়ান মুকিমকে ছক্কা হাকিয়ে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান। ৩৭ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। পরিপূর্ণ এক ক্যাপ্টেন্স নক। চার ওভার এক বল হাতে রেখেই নিশ্চিত হয় জয়।

প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান এখন আর ভারতের কাছে তেমন একটা পাত্তা পায় না। তবুও, দুবাইয়ের ময়দানে এই লড়াইটা সহজ ছিল না। ম্যাচের আগে পাকিস্তানের সাথে সীমান্ত সংঘাতের জের ধরে বয়কটের ডাক উঠেছিল। তাঁর প্রভাব দলে পড়েছে। ম্যাচের আগের দিন কোচ গৌতম গম্ভীরকে সাথে নিয়ে দলের সবার সাথে জরুরী বৈঠক করেছেন সুরিয়া।

খেলোয়াড়দের বলেছেন, আবেগে ভেসে না গিয়ে শুধু ম্যাচে মন দিতে। যেটা নিজের হাতে নেই, সেটা নিয়ে ভাবতে নিষেধ করেছেন। দলের খেলোয়াড়রা অধিনায়কের মান রেখেছেন। অধিনায়কের ভরসার প্রতিদান দিয়ে পাকিস্তানকে পরাজয়ের স্বাদ দিয়েছে।

সব কিছু ঠিক ঠাক থাকলে ভারত আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটা সুরিয়াকুমারের নেতৃত্বেই খেলবে। দেশের মাটিতে নি:সন্দেহে বিশ্বকাপটা ধরে রাখার স্বপ্নই দেখবে ভারত। এই সুরিয়াকুমারের এক ক্যাচেই তো ২০২৪ সালের বিশ্বকাপ শিরোপা নিশ্চিত হয়েছিল। তেমন কিছু একটা পুনরাবৃত্তিই তিনি চাইবেন ২০২৬ সালে। এরপর, হয়তো আন্তর্জাতিক ক্রিকেটটাকেই বিদায় বলে দিবেন, এর আগ পর্যন্ত সূর্যের আলোর পুরোটাই নিশ্চয়ই নিতে চাইবে ভারত।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link