বাংলাদেশের সুপার ফোরের রোডম্যাপ!

আফগানিস্তানকে হারানোর পর সুপার ফোরের সম্ভাবনার পালে হাওয়া লেগেছে বাংলাদেশের। তবে এখনও যে সবকিছু সংশয়ের মেঘে ঢাকা। তাই তো তীর্থের কাকের মতো তাকিয়ে থাকা লাগবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। দেখে নেওয়া যাক লিটনদের জন্য সুপার ফোরে যাওয়ার সমীকরণ কি দাঁড়াচ্ছে। 

আফগানিস্তানকে হারানোর পর সুপার ফোরের সম্ভাবনার পালে হাওয়া লেগেছে বাংলাদেশের। তবে এখনও যে সবকিছু সংশয়ের মেঘে ঢাকা। তাই তো তীর্থের কাকের মতো তাকিয়ে থাকা লাগবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। দেখে নেওয়া যাক লিটনদের জন্য সুপার ফোরে যাওয়ার সমীকরণ কি দাঁড়াচ্ছে।

পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন দুই নম্বরে, শীর্ষে শ্রীলঙ্কার অবস্থান। আর আফগানরা নেমে এসেছে তিনে। এই দুই দলের সামনে অবশিষ্ট আছে এক ম্যাচ। আর ওটাই নির্ধারণ করবে বাংলাদেশের ভাগ্য।

তিন ম্যাচে দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট এখন চার, তবে নেট রান রেট -০.২৭। বিপরীতে দুই ম্যাচে দুই জয়ে লঙ্কানদের রান রেট +১.৫৪। তবে এক জয় নিয়েও আফগানদের +২.১৫ পয়েন্ট চোখ রাঙানি দিচ্ছে এখনও।

সমীকরণটা খুব সহজ—আফগানদের যদি শ্রীলঙ্কা হারিয়ে দেয় তবে বাংলাদেশের সামনে খুলে যাবে দুয়ার। আর এটার জন্যই হয়তো সবার অপেক্ষা। তবে যদি লঙ্কানরা হেরে যায়, তবে কি হবে?

তবুও সুযোগটা কাগজে-কলমে টিকে থাকবে বাংলাদেশের। সেক্ষেত্রে আফগানিস্তানের জিততে হবে ৭০ রানের ব্যবধান রেখে। অর্থাৎ আফগানিস্তান যদি ১৭০ রান করে, শ্রীলঙ্কাকে আটকে ফেলতে হবে ১০০ রানের মধ্যে। আর যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে, এই রান করতে হবে আফগানদের ১১ থেকে ১২ ওভারের মধ্যেই।

তবে সত্যিকার অর্থে এই সমীকরণ মেলাতে আফগানদের অবিশ্বাস্য কিছু করতে হবে। হয়তো ম্যাচ জিতে যেতে পারে রশিদ-নবিরা, তবে এত ব্যবধান রেখে শ্রীলঙ্কার বিপক্ষে জেতা সহজ ব্যাপার নয়।

তাই তো আফগানরা জিতলে বাংলাদেশের সম্ভাবনার কফিনে শেষ পেরেক গেথে যাবে। এখন শ্রীলঙ্কার জয়ের আশা করা ছাড়া বাংলাদেশের আর করার কিছুই নেই। ভাগ্য সহায় হলেই কেবল এ যাত্রায় উতরে যেতে পারে লিটন বাহিনী।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link