বুমরাহর অবিচল ছুটে চলা!

ফরম্যাট বদলালেও বদলান না জাসপ্রিত বুমরাহ, বদলায় না তাঁর স্টাম্প উপড়ে ফেলার দৃশ্য। তাই তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অব্যাহত থাকল 'দ্য বুমরাহ শো।'

ফরম্যাট বদলালেও বদলান না জাসপ্রিত বুমরাহ, বদলায় না তাঁর স্টাম্প উপড়ে ফেলার দৃশ্য। তাই তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অব্যাহত থাকল ‘দ্য বুমরাহ শো।’

সদ্য সমাপ্ত এশিয়া কাপে খেলেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। অল্প কদিনের ব্যবধানে টেস্ট খেলতে নেমে নিজের সেরাটা বের করে আনা সহজ ব্যাপার নয়। তবে নামটা যে বুমরাহ, অসম্ভবের মঞ্চে দাঁড়িয়েও নিজের সেরাটা বের করে আনতে সিদ্ধহস্ত তিনি।

এদিন নরেন্দ মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে বড় পরীক্ষায় ফেলেছিল ভারত। একপ্রান্ত মোহাম্মদ সিরাজের তাণ্ডব, অন্য প্রান্তে জাসপ্রিত বুমরাহকে সামলানো, সব মিলিয়ে দিশেহারা হলো ক্যারিবীয়রা। শেষটাতে ৪২ রানে তিন উইকেট তুললেন বুমরাহ।

কখন ইনসুইংগারে ব্যাটারকে ভড়কে দিয়েছেন, কখনো স্বভাবসুলভ ইয়োর্কারে পরাস্ত করেছেন, স্টাম্প উপড়ে ফেলেছেন। সাদা পোশাকেও রঙিন পারফরম্যান্স বের করে এনেছেন।

তবে এখানেই যে শেষ করেননি। মাঠে বুমরাহ মানেই তো নতুন সব রেকর্ডের জন্ম হবে, আজও হলো। টেস্টে দেশের মাটিতে দ্রুততম ৫০ উইকেট শিকার করে আরও এক সেরার আসন অলঙ্কৃত করলেন।

২৪ ইনিংসে ৫০টি হোম উইকেট শিকার করে তিনি জাভাগাল শ্রীনাথের সঙ্গে সমস্থান দখল করেছেন। এর আগে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এই মাইলফলক ২৫ ইনিংসে পূর্ণ করেছিলেন।

ঘরে কিংবা বাইরে বুমরাহ পারফর্ম করেন সমান তালে। বিদেশে ৬৬ ইনিংসে শিকার করেছেন ১৭২ উইকেট। যা প্রমাণ করে সব খানেই তাঁর মানিয়ে নেওয়ার সক্ষমতা। তাই ভারতের ইতিহাসে বুমরাহ বিশেষ নাম, বুমরাহ সবার সেরা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link