টি-টোয়েন্টিতে সর্বোচ্চ মেইডেন সংখ্যা যাদের!

আধুনিক যুগে টি-টোয়েন্টি ক্রিকেট মানেই এখন চার ছক্কার ফুলঝুরি। এক কথায় ব্যাটারদের দাপট। এই ফরম্যাটে বল হাতে আধিপত্য বিস্তার করতে হলে চাই অসাধারণ যোগ্যতা ও দক্ষতা।টেস্ট কিংব ওয়ানডেতে প্রায়সই উইকেট শুন্য ওভারের দেখা পাওয়া গেলেও, কুড়ি ওভারের ফরম্যাটে তা বিরল।

আধুনিক যুগে টি-টোয়েন্টি ক্রিকেট মানেই এখন চার ছক্কার ফুলঝুরি। এক কথায় ব্যাটারদের দাপট। এই ফরম্যাটে বল হাতে আধিপত্য বিস্তার করতে হলে চাই অসাধারণ যোগ্যতা ও দক্ষতা। টেস্ট কিংবা ওয়ানডেতে প্রায়শই রান শূন্য ওভারের দেখা পাওয়া গেলেও, কুড়ি ওভারের ফরম্যাটে তা বিরল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান শূন্য ওভার করেছেন ভারতীয় বিধ্বংসী পেসার জাসপ্রিত বুমরাহ। তাঁর নামের পাশে রয়েছে ১২টি মেইডেন ওভারের কীর্তি। নতুন বল কিংবা ডেথ ওভার, যেকোন পরিস্থিতিতেই দলের প্রয়োজনে প্রতিপক্ষকে রুখে দিতে সক্ষম তিনি।

সমান সংখ্যক মেইডেন ওভার দেখিয়েছেন জিম্বাবুয়ের বাহাতি পেসার রিচার্ড এনগ্রাভা। আন্তর্জাতিক ক্রিকেটে ৯১ ইনিংসে ৩২৮.২ ওভার বোলিং করে ১২টি মেইডেন দিয়েছেন তিনি।

তালিকায় নাম রয়েছে আরেক ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারেরও। সবচেয়ে কম ওভার বোলিং করে দশটি মেইডেনের দেখা পেয়েছেন তিনি। দুইটি মেইডেন কম নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান ব্লেসিং মুজারাবানির।

তালিকার পাঁচ নম্বরে রয়েছেন বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমান। ৪৫৫ ওভার বল করে আটটি রান শূন্য ওভার করেছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই ডেথ ওভারে তিনি বিশ্বের অন্যতম সেরা পেসার।

কেবলমাত্র টেস্টখেলুড়ে দলের বিপক্ষে মেইডেনের সংখ্যা বললেও তালিকার প্রথম নামটি জাসপ্রিত বুমরাহরই। সেক্ষেত্রে মুস্তাফিজ কিংবা ভুবনেশ্বর কুমারের সাথে যুক্ত হয়েছেন জশ হ্যাজেলউড এবং মোহাম্মদ আমির।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link