বাংলাদেশে আইপিএল দেখতে নেই কোনো বাধা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক কিছুদিন আগে জানিয়েছিলেন আইপিএল বাংলাদেশে দেখা যাবে কিনা তা নিয়ে আবার বিবেচনা করে দেখবেন। অবশেষে সিদ্ধান্ত জানা গেছে।

২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে বাংলাদেশি হিসেবে কেবল মুস্তাফিজুর রহমানই দল পেয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে কিনতে খরচ করেছিল ৯.২০ কোটি রুপি। কিন্তু, উগ্রবাদীদের হুমকির মুখে পড়ে তাকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় শাহরুখ খানের দল।

এরপরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশে উঠে সমালোচনার ঝড়। এমনকি একে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশনা জারি করে।

এরপর, জল গড়িয়েছে বহুদূর। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক কিছুদিন আগে জানিয়েছিলেন আইপিএল বাংলাদেশে দেখা যাবে কিনা তা নিয়ে আবার বিবেচনা করে দেখবেন। অবশেষে সিদ্ধান্ত জানা গেছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) আর সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম আসর। তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের নতুন দায়িত্ব নেওয়া মন্ত্রী জাহির উদ্দিন স্বপন জানিয়েছেন বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো আইনি বাধা নেই।

বাংলাদেশি কোনো টিভি চ্যানেল সম্প্রচারের জন্য এখনো আবেদন না করলেও জানা গেছে যে দেখাতে চাইলে কোনো বাধা দেওয়া হবে না। এমনকি, স্টার স্পোর্টস যদি বাংলাদেশে আইপিএল দেখাতে চায় তবে কোনো বাধা আসবে না। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে সম্প্রচার বন্ধ করার বিষয়ে অন্তর্বতীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা এখন কার্যকর হবে না। আইপিএলে ব্যাটে-বলের ঝড় দেখার পথে কোনো বাধা আর থাকলো না তাই ক্রিকেটপ্রেমী দর্শকদের জন্য।

 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link