প্রথমবারের মতো বিশ্বকাপ হবে ব্রাজিলিয়ান কোচ ছাড়া!

১৯৩০ থেকে শুরু করে প্রতিটি আসরে অন্তত একজন ব্রাজিলিয়ান কোচ ডাগআউটে থাকত। কখনো নিজ দেশকে নেতৃত্ব দিতেন, কখনো অন্য দেশগুলোর। তবে এবার দৃশ্যপট বদলে গেছে, অঘোষিত সেই নিয়ম যেন কেউ এসে মুছে দিয়েছে। এবারের বিশ্বকাপে থাকছে না কোন ব্রাজিলিয়ান কোচ।

বিশ্বকাপের মঞ্চ, ৯৬ বছরের ইতিহাসে ব্রাজিলিয়ান কোচের উপস্থিতি ছিল যেন নিত্যদিনের নিশ্চয়তা। ১৯৩০ থেকে শুরু করে প্রতিটি আসরে অন্তত একজন ব্রাজিলিয়ান কোচ ডাগআউটে থাকত। কখনো নিজ দেশকে নেতৃত্ব দিতেন, কখনো অন্য দেশগুলোর। তবে এবার দৃশ্যপট বদলে গেছে, অঘোষিত সেই নিয়ম যেন কেউ এসে মুছে দিয়েছে। এবারের বিশ্বকাপে থাকছে না কোন ব্রাজিলিয়ান কোচ।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম, ব্রাজিলের কোচিং ঐতিহ্য ছুঁতে পারবে না কোনো নতুন প্রজন্ম। আলবেনিয়ার দায়িত্বে থাকা শেষ ভরসা  ছিলেন সিলভিনিও। একসময় নিজে খেলেছেন, মাঠ কাঁপিয়েছেন। সেই অভিজ্ঞতায় নিঙড়ে দিচ্ছিলেন নিজের কোচিং ক্যারিয়ারেও।  কিন্তু পোল্যান্ডের কাছে ২-১ গোলের হার নিশ্চিত করে আলবেনিয়ার বিদায়, তাতেই বিশ্বকাপ হতে যাচ্ছে ব্রাজিলিয়ান কোচ শূন্য।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, এর আগে ২২টি আসরে সর্বনিম্ন একজন ব্রাজিলিয়ান কোচ ডাগআউটে ছিলেন। কখনো নিজের দেশ, কখনো অন্য দেশের দায়িত্ব, ব্রাজিলিয়ান কোচরা ছিলেন অভিজ্ঞতার প্রতীক। কিন্তু এবার ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে-অফের পর নিশ্চিত হওয়া দলগুলোর মধ্যে কোনো ব্রাজিলিয়ান কোচ জায়গা পেল না। অর্থাৎ ৪৮ জন কোচের মধ্যে এবার ব্রাজিলের কেউ থাকবে না।

কিন্তু কীভাবে এ ঘটনা হলো? উত্তরটা খুঁজে পাওয়া যায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)-এর পদক্ষেপে। দীর্ঘ ৯৬ বছর নিজ দেশের কোচকে ভরসা দেওয়ার পর এবার হেক্সা জয়ের নেশায় ব্রাজিল বেছে নিয়েছে ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তিকে। গত বছরের ২৬ মে দায়িত্ব নেওয়া আনচেলত্তির হাত ধরেই এবার বিশ্বকাপে নামবে সেলেসাওরা। এতে শুধু ইতিহাসই তৈরি হচ্ছে না, ব্রাজিলের ফুটবলের সংস্কৃতিতেও নতুন দিক উন্মোচিত হচ্ছে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link