স্টিভেন স্মিথ, এক বিরল প্রজাতির দানব!

টি-টোয়েন্টির ক্ষণস্থায়ী পৃথিবীতে কেউ আসে, ঝলক দেখায়, হারিয়ে যায়। আর কেউ কেউ অসময়ে আসে রাজত্ব করতে, সময়কে নিজের দাস বানিয়ে রাখে, বোলারদের  মাঝে তৈরি করে এক আতঙ্ক। এই  দ্বিতীয় প্রজাতিরই এক নাম, স্টিভেন স্মিথ।পাকিস্তান সুপার লিগের মঞ্চে শতক হাঁকিয়ে নিজের এই সত্তাকেই সামনে আনলেন।

মুলতান সুলতানের  হয়ে যখন ওপেন করতে নামলেন, তখনও কেউ বুঝতে পারেনি, আজকের রাতে কি এক দুর্বিষহ ঝড় অপেক্ষা করছে লাহোরের বুকে। কিংসম্যান হায়দ্রাবাদের বোলাররা পরিকল্পনা সাজিয়েছিল ঠিকই, তবে স্মিথের সুনামি সব ভাসিয়ে নিয়ে গেছে। বোলাররা কেউ জানত না তারা লড়ছে একজন ব্যাটারের বিরুদ্ধে নয়, এক দানবের বিরুদ্ধে।

শুরু থেকে সেই ঝড়ের প্রকোপ হাড়ে হাড়ে টের পেয়েছে হায়দ্রাবাদ। কখনো ক্রিকেটের ব্যাকরণবিধি মেনে বাউন্ডারি আদায় করছেন স্মিথ, কখনো বা সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মর্জি মতো মাতিয়ে রেখেছেন বাইশ গজটাকে।  প্রতিটি শট যেন ঘোষণা দিচ্ছিল, ‘এই মাঠ, এই ম্যাচ, এই রাত সব আমার!’

৫০ বলে ১০৬, স্ট্রাইক রেট ২১২। ১২ খানা চার আর হাফ ডজন ছক্কা হাঁকিয়েছেন। কে বলবে এই লোক ক্রিকেটের নামজাদা পোশাকের সবচেয়ে মেধাবি ছাত্র, কে বলবে এই লোক টি-টোয়েন্টি ক্রিকেটের কেউ না!

দিনশেষে মুলতানের সংগ্রহ ২১৩। এক স্মিথের প্রভাব যে কতখানি তা স্কোরকার্ডই বলে দেয়। আর সময় বলে যায়, স্মিথ তুমি টি-টোয়েন্টিকে স্রেফ অবহেলা করে এলে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link