বৈভব সুরিয়াভানশি: বাইশ গজের বেপরোয়া সত্তা!

২২২ রান তাড়া করতে নামলে এমন এক শুরু দরকার, যেটা লড়াইয়ের চাপটাকে প্রতিপক্ষের ঘাড়ে চাপিয়ে দেয়, আর বেবি মনস্টারের চেয়ে সেটা ভালো আর কে-ই বা করতে পারে!

২২২ রান তাড়া করতে নামলে এমন এক শুরু দরকার, যেটা লড়াইয়ের চাপটাকে প্রতিপক্ষের ঘাড়ে চাপিয়ে দেয়, আর বেবি মনস্টারের চেয়ে সেটা ভালো আর কে-ই বা করতে পারে!

পাঞ্জাব কিংসের বিপক্ষে বৈভব সুরিয়াভানশি খেললেন মাত্র ১৬ বল। ক্রিজে থেকেছেন ১৭ মিনিট। কিন্তু এই অল্প সময়েই তিনি যা করে দেখালেন, সেটাই বদলে দিল ম্যাচের গল্প, বদলে দিল পুরো গতিপথ। ৪৩ রানের সেই ইনিংসটা কেবল একটা ক্যামিও নয়, এটা ছিল এক ঘোষণাপত্র—প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে ১৭ মিনিট যথেষ্ট সময়।

পাঁচখানা ছক্কা, আর তিন চার। ৪২ রানই এসেছে বাউন্ডারি থেকে। তিনি যেন বাইশ গজে বেপরোয়া এক সত্ত্বা, নির্ভিক এক যোদ্ধা। যার সামনে দাঁড়ানোর সাহস নেই শত্রুপক্ষের। হ্যাঁ, বোলাররা তাঁর সবচেয়ে বড় শত্রু। নইলে কি আর বুনো হিংস্রতায় এমন কচুকাটা করা যায়?

ক্রিকেটে অনেকেই আসে, অনেকেই ঝলক দেখায়। কিন্তু কিছু খেলোয়াড় থাকে, যারা শুরু থেকেই আলাদা। বৈভব সুরিয়াভানশি ঠিক সেই ক্যাটাগরির। যার ব্যাটে আছে ভবিষ্যতের প্রতিশ্রুতি, আর চোখে আছে আধিপত্যের স্বপ্ন।

এই ইনিংসটা হয়তো পরিসংখ্যানের খাতায় খুব বড় করে লেখা থাকবে না। কিন্তু যারা ম্যাচটা দেখেছে, তারা জানে—এই ৪৩ রানের ঝাঁঝ কতটা। বৈভব যেন লাগামছাড়া ঘোড়া, যার নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব না।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link