পাঞ্জাবের দর্পচূর্ণ করল রাজস্থান!

বড় রান করেও দাঁড়ানো যায় না পাঞ্জাব কিংসের সামনে, তবে সেই পাঞ্জাবই আজ রক্ষা পেল না রাজস্থান রয়্যালসের হাত থেকে। ২২৩ রানের লক্ষ্য রাজকীয় মেজাজেই টপকে গেল তাঁরা।

বড় রান করেও দাঁড়ানো যায় না পাঞ্জাব কিংসের সামনে, তবে সেই পাঞ্জাবই আজ রক্ষা পেল না রাজস্থান রয়্যালসের হাত থেকে। ২২৩ রানের লক্ষ্য রাজকীয় মেজাজেই টপকে গেল তাঁরা।

এদিন লক্ষ্য তাড়া নয়, বরং ছুড়ে দেওয়ার কাজে নেমেছিল পাঞ্জাব। যার শুরুটা হয়েছিল প্রিয়ানশ আরিয়ার ঝড় দিয়ে। প্রভসিমরানের দৃঢ়তা ভিত গড়ে দেয়, তবে একটা শূন্যতা ছিল ইনিংস জুড়ে। যার পূর্ণতা দিতে আসেন মার্কাস স্টয়নিস।

পুরো দৃশ্যপট বদলে দেন এক লহমায়। চণ্ডীগড়ের আকাশ-বাতাস কাঁপিয়ে তোলা ২২ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসই পাঞ্জাবকে এনে দেয় ২২২ রানের বড় সংগ্রহ।

তবে মঞ্চটা যে আইপিএল, আর প্রতিপক্ষ দলের নাম রাজস্থান। যেখানে বাস করে বৈভব সুরিয়াভানশি। ১৬ বল খেললেন, তাতেই ৪৩ রান করে পুরো ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিলেন এই বিস্ময়বালক।

বাকি দায়িত্ব বুঝে নেন যশস্বী জয়সওয়াল। ৫১ রানের ইনিংস ম্যাচ নিয়ে আসে হাতের মুঠোয়। আর উপসংহারে ডেভন ফেরেইরা এবং শুভাম দুবে ঝড় নিশ্চিত করে রাজস্থানের জয়। ছয় উইকেটের পরাজয় পাঞ্জাবকে বুঝিয়ে দিল, সময় সবসময় অনুকূলে থাকে না।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link