নিকোলস-ফিলিপস জুটির সামনে বিপাকে ভারত!

নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় পেসারদের জন্য যেন তৈরি ছিল আদর্শ এক মঞ্চ। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সবুজ উইকেট আর নতুন বলে জাসপ্রিত বুমরাহর বিধ্বংসী স্পেল। সুযোগটা দুই হাতে কাজে লাগাল ভারত। প্রথম সেশনেই কিউইদের টপ অর্ডার তছনছ করে দিয়েছিল সফরকারীরা। তবে দিনের শুরুতে যে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে ছিল, হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস সেটাকেই ছিনিয়ে নিলেন।

সিরিজের প্রথম টেস্ট, টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে একটুও সময় নেননি বুমরাহ। ইনিংসের প্রথম ওভারেই ফিরিয়ে দেন কিউই অধিনায়ক টম লাথামকে। অফ স্টাম্পের বাইরে ভেবে বল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লাথাম, কিন্তু বুমরাহর ভেতরে ঢোকা ডেলিভারি ভেঙে দেয় তাঁর স্টাম্প। দুই বল খেলে রানের খাতা খোলার আগেই ফিরতে হয় তাঁকে।

এরপর উইকেটের পেছনে ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডেভন কনওয়ে। তাঁকে ফিরিয়ে ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন আনশুল কাম্বোজ। মাত্র ১২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্রের ৩৯ রানের জুটি সাময়িকভাবে সেই চাপ সামাল দেয়। কিন্তু মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ৬০ রান তুলতেই চার উইকেট হারায় নিউজিল্যান্ড।

কিন্তু ভারতীয় বোলারদের থেকে আসল ধাক্কাটা আসে বিরতির পর। ৭০ রানে পঞ্চম উইকেট হিসেবে টম ব্লান্ডেলকে ফিরিয়ে দেন বুমরাহ। তখন নিউজিল্যান্ডের সামনে বড় বিপর্যয়ের শঙ্কা। সেখান থেকে ম্যাচের চিত্র বদলে দিতে শুরু করেন নিকোলস ও ফিলিপস। দুজনের ব্যাটেই যেন হারিয়ে যায় সকালের উইকেটের সেই ভয়ংকর চরিত্র।

দুজন মিলে যোগ করেন ১৭৩ রান। নিকোলস সেঞ্চুরি তুলে নিয়েছেন, আর গ্লেন ফিলিপসের অপেক্ষা ছয় রানের। ভারতের ছুড়ে দেওয়া চাপ তাঁদের দিকেই ফিরিয়ে দিয়েছেন এই দুই ব্যাটার। প্রথম সেশনে তাণ্ডব চালানো ভারত, দিনশেষে তাই ব্যাকফুটেই বলা যায়। নিউজিল্যান্ডের ঝুলিতে গেছে ২৪৩ রান পাঁচ উইকেট হারিয়ে। ফিলিপস আর নিকোলস অপরাজিত আছেন। দ্বিতীয় দিনের সকালটা তাই ভারত নিজেদের করতে না পারলে পড়তে হবে বিপাকে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link