দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ের সামনে দিশেহারা হয়ে পড়ে ডাচদের বোলিং লাইনআপ। ৩৩ বলে ফিফটি তুলে নেন এই ওপেনার। ওখানেই বাংলাদেশের জয়ের রাস্তা পরিষ্কার হয়ে যায়।

দাপুটে জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের নারীরা। ইংল্যান্ডের মাটিতে নিজেদের প্রথম ম্যাচেই উড়িয়ে দিল নেদারল্যান্ডসকে। ব্যাটে বলে দাপট দেখিয়ে তুলে নিল ছয় উইকেটের জয়।

বার্মিংহ্যামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডসের মেয়েরা। দুই ওপেনারকে স্বল্প রানের মধ্যে ফেরাতে পারলেও নিগার সুলতানার দলের জন্য বাধা হয়ে দাঁড়ান ডাচ অধিনায়ক বাবেট ডি লিড। ৪৫ বল খেলে ৫০ রানের ইনিংস খেলেন নেদারল্যান্ডসের কাপ্তান।

আর কারো ব্যাট থেকে অবশ্য বড় কোনো ইনিংসের দেখা মেলেনি। মারুফা আক্তার, রিতু মণিদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৩৯ রান তোলে ডাচরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন মারুফা।

১৪০ রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারের কল্যাণে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসে বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ের সামনে দিশেহারা হয়ে পড়ে ডাচদের বোলিং লাইনআপ। ৩৩ বলে ফিফটি তুলে নেন এই ওপেনার। ওখানেই বাংলাদেশের জয়ের রাস্তা পরিষ্কার হয়ে যায়।

নিগার সুলতানা জ্যোতি আর সোবহানা মোস্তারি অবশ্য সুবিধা করে উঠতে পারেননি। কিছুটা শঙ্কা জেগে ওঠে বাংলাদেশের ডেরায়। তবে সব শঙ্কার মেঘ উড়িয়ে দেন শারমিন আক্তার। ৩২ বলে ৩৭ রানের ইনিংস খেলে নিশ্চিত করেন দলের জয়।

দাপটের সাথেই বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। এই জয়ের সুবাদে আত্মবিশ্বাসটাও বাগিয়ে নিল জ্যোতিরা। যা সামনের ম্যাচগুলোতে বাংলাদেশকে এগিয়ে রাখবে একটু হলেও।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link