বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ঠিক যখন দক্ষিণ আফ্রিকার সময় ফুরিয়ে আসছিল, তখনই এল সেই মাহেন্দ্রক্ষণ।
চেকিয়ার বিপক্ষে ১–০ গোলে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা ৮১ মিনিটে আক্রমণে ওঠে। মসেকোর প্রচেষ্টা সামলাতে গিয়ে ফাউল করেন চেকিয়ার পাভেল শুল্ৎস। রেফারি বিন্দুমাত্র দ্বিধা না করে পেনাল্টির বাঁশি বাজান।
পুরো দক্ষিণ আফ্রিকার আশা তখন তেবোহো মোকোয়েনার পায়ে।

৮৩ মিনিটে স্পট–কিক নিতে এসে কোনো ভুল করেননি এই মিডফিল্ডার। নিচু শটে বল পাঠিয়ে দেন জালের এক কোণে। গোলরক্ষক মাতেই কোভার ঝাঁপ দেন উল্টো দিকে। বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে দক্ষিণ আফ্রিকার শিবির।
এই গোলের মাধ্যমে ম্যাচে ১–১ সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারের পর বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এই গোল হতে পারে তাদের জন্য টার্নিং পয়েন্ট।
এক মুহূর্ত, এক পেনাল্টি, এক শট—আর তাতেই নতুন করে প্রাণ ফিরে পেল দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্বপ্ন।












